ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নিজের রেকর্ড ভাঙলেন মাবিয়া

নিজের রেকর্ড ভাঙলেন মাবিয়া
×

ছবি- সংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪ | ০৯:৪৭

রেকর্ড গড়া-ভাঙা যেন তাঁর নিত্যনৈমিত্তিক ব্যাপার! গত মার্চে বাগেরহাটে হওয়া জাতীয় চ্যাম্পিয়নশিপে যে রেকর্ড গড়েছিলেন, আট মাসের মধ্যে সেটা ভেঙেছেন ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। রোববার ভারোত্তোলন জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত সপ্তম আন্তঃসার্ভিস প্রতিযোগিতার নারী বিভাগে ৭১ কেজি ওজন শ্রেণিতে সেরা হওয়ার পথে নতুন রেকর্ড গড়েছেন সাফ গেমসে দুটি স্বর্ণ জেতা সীমান্ত। 

গতকাল স্ন্যাচে ৮৫ ও ক্লিন অ্যান্ড জার্কে ১১১ কেজি ওজন তুলেছেন তিনি। দুটিতেই হয়েছে নতুন জাতীয় রেকর্ড। সব মিলিয়ে তোলা ১৯৬ কেজি ওজনও নতুন জাতীয় রেকর্ড।

গত মার্চে এই বিভাগে স্ন্যাচে ৮২, ক্লিন অ্যান্ড জার্কে ১০৮; মোট ১৯০ কেজি ওজন তোলেন। ওই প্রতিযোগিতায় তিনি ভেঙেছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর মনিরা কাজীর রেকর্ড। নতুন রেকর্ড গড়ার পর উচ্ছ্বসিত মাবিয়া, ‘ক্যারিয়ারে অনেকবার নিজের রেকর্ড ভেঙেছি। সেটা কতবার, তা মনে নেই।’

আরও পড়ুন

×