ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পেদ্রোর সাম্বায় ব্রাজিলের ক্লাবকে হারিয়ে ফাইনালে চেলসি

পেদ্রোর সাম্বায় ব্রাজিলের ক্লাবকে হারিয়ে ফাইনালে চেলসি
×

পেদ্রোর সঙ্গে সতীর্থদের গোল উদযাপন। ছবি: এক্স

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫ | ০৩:২৭

ক্লাব বিশ্বকাপের মধ্যেই ব্রাইটন থেকে মোটা অঙ্কের অর্থে তরুণ ব্রাজিলিয়ান স্ট্রাইকার জোয়াও পেদ্রোকে কিনেছে চেলসি। কোয়ার্টার ফাইনালে পালমেইরাস বিপক্ষে অল্প কয়েক মিনিটের জন্য মাঠে নেমে ঝলক দেখিয়েছিলেন তিনি।

মঙ্গলবার রাতে মেটলাইফ স্টেডিয়ামে ব্রাজিলের ক্লা ফ্লুমিনেন্সের বিপক্ষে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে সাম্বার ছন্দ দেখালেন পেদ্রো। 

দুই অর্ধে চোখ ধাঁধানো দুই গোল করেছেন এই নীল জার্সির নতুন সেনসেশন। তার গোলে ২-০ গোলে জিতে নতুন ফরম্যাটে ফিফার আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে পা রেখেছে।

জোয়াও পেদ্রোর গোলে অবাক পেদ্রো নেতো। ছবি: এক্স

প্রথমবার চেলসির শুরুর একাদশে জায়গা পেয়ে পেদ্রো ম্যাচের ১৮ মিনিটে প্রথম গোল করেন। ফ্লুমিনেন্স থেকে উঠে আসা তরুণ বক্সের বাহির থেকে শট নিয়ে জালে বল পাঠান।

দলের দ্বিতীয় গোলটি ২৩ বছর বয়সী এই স্ট্রাইকার করেন ম্যাচের ৫৮ মিনিটে। ২ মিনিট পরেই তাকে বদলি করান চেলসি কোপ এনজো মারেস্কা। ফ্লুমিনেন্স ম্যাচে দারুণ লড়াই করেছে, তবে ভালো ফিনিশারের অভাবে ম্যাচ হেরেছে রেনাতো গাউচের দল।

আরও পড়ুন

×