ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

সাকিবের ফিফটিতে ভালো সংগ্রহ দুবাই ক্যাপিটালসের 

সাকিবের ফিফটিতে ভালো সংগ্রহ দুবাই ক্যাপিটালসের 
×

ব্যাটিংয়ের সময় সাকিব আল হাসান। ছবি: দুবাই ক্যাপিটালস

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৫ | ২২:০২

গ্লোবাল সুপার লিগে (জিএসএল) দুবাই ক্যাপিটালসের বিপক্ষে দারুণ এক ফিফটি করেছেন বাংলাদেশের  বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার সাকিব আল হাসান। তার অপরাজিত ফিফটিতে নিউজিল্যান্ডের ক্লাব সেন্ট্রাল ডিস্ট্রিক্টের বিপক্ষে ৭ উইকেটে ১৬৫ রান করেছে দুবাই। 

বৃহস্পতিবার গায়ানার প্রভিডেন্স পার্কে ওপেনিং জুটিতে ২৪ রান যোগ করে দুবাই ক্যাপিটালস। ওপেনার নিরোশান ডিকওয়েলা ১৫ রান করে ফিরে যান। সেখান থেকে ৭৭ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে দুবাই। আশা দেওয়া ওপেনার সাদেকুল্লাহ আতাল ২৫ বলে ৪১ রান করে আউট হন। তিনি চারটি চার ও দুটি ছক্কা মারেন। 

দলের বিপদে হাল ধরেন পাঁচে ব্যাট করতে নামা সাকিব আল হাসান। তিনি ৩৭ বলে ৫৮ রানের হার না মানা ইনিংস খেলেন। তার ব্যাট থেকে সাতটি চার ও একটি ছক্কা আসে। শেষ দিকে জেসে বোটান ১১ বলে ২০ রান যোগ করেন। 

সেন্ট্রাল ডিস্ট্রিক্টের হয়ে দুই উইকেট নেন কিউই পেসার ব্লেয়ার টিকনার। তিনি ৪ ওভারে ২৭ রান দেন। ৪ ওভারে সমান রান দিয়ে ৩ উইকেট নেন আঙ্গুই শাকহাউ।      

আরও পড়ুন

×