একাদশে পাঁচ পরিবর্তন এনে বোলিংয়ে বাংলাদেশ
ছবি: ফাইল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫ | ১৭:৩৩ | আপডেট: ২৪ জুলাই ২০২৫ | ১৭:৫৫
পাকিস্তানকে টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস।
দ্বিতীয় টি-২০ ম্যাচের একাদশ থেকে পাঁচ পরিবর্তন এনে তৃতীয় ম্যাচ খেলছে বাংলাদেশ। একাদশে নেই ওপেনার পারভেজ ইমন। বিশ্রাম দেওয়া হয়েছে পেসার মুস্তাফিজুর রহমান, ব্যাটার তাওহীদ হৃদয় ও লেগ স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেনকে। পেস অলরাউন্ডার তানজিম সাকিবও নেই একাদশে।
ওপেনিংয়ে একাদশে ঢুকেছেন তানজিদ তামিম। দ্বিতীয় ম্যাচে বিশ্রাম ছিলেন তিনি। তাওহীদ হৃদয়ের জায়গায় নেওয়া হয়েছে মেহেদী মিরাজকে। রিশাদ হোসেনের বদলে নাসুম আহমেদ খেলছেন। মুস্তাফিজ ও তানজিদের জায়গায় যথাক্রমে তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন একাদশে ঢুকেছেন।
পাকিস্তান একাদশে দুই পরিবর্তন এনে খেলছে। তারা ওপেনার ফখর জামানকে বসিয়ে একাদশে নিয়েছে শাহিবজাদা ফারহানকে। স্পিন অলরাউন্ডার খুলদীল শাহকে বসিয়ে পেস অলরাউন্ডার হুসেইন তালাককে নিয়েছে একাদশে।
বাংলাদেশের একাদশ: তানজিদ তামিম, লিটন দাস, নাঈম শেখ, জাকের আলী, মেহেদী মিরাজ, শামীম পাটোয়ারি, শেখ মেহেদী, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।
পাকিস্তানের একাদশ: শাহিবজাদা ফারহান, সাঈম আইয়ূব, মোহাম্মদ হারিস, সালমান আঘা, হাসান নওয়াজ, হুসেইন তালাত, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, আহমেদ দানিয়াল, সালমান মির্জা।
- বিষয় :
- বাংলাদেশ-পাকিস্তান
- টি-২০
