ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নভেম্বরে অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচন

নভেম্বরে অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচন
×

নভেম্বরে অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচন। ছবি: ফাইল

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৫ | ২২:০০

এ বছরের নভেম্বরে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশেনর (বিওএ) নির্বাচন হবে। বুধবার কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত পঞ্চম সাধারণ পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয়। 

কার্যনির্বাহী কমিটি এবং সাধারণ পরিষদের মোট ৮৯ সদস্য উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন বিওএর সভাপতি এবং সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

দেশে পরিবর্তিত পরিস্থিতির পর থেকে আলোচনা হয়ে আসছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচন। বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে ডিসেম্বরে। তার আগেই নির্বাচন হবে। বিওএর নির্বাচনে আলোচিত পদটি হলো মহাসচিব। বর্তমানে মহাসচিব পদে আছেন সৈয়দ শাহেদ রেজা। 

পট পরিবর্তনের কারণে এই পদে তাঁর নির্বাচন করার সম্ভাবনা নেই। ধারণা করা হচ্ছে, নভেম্বরে নির্বাচনে বেশ কিছু নতুন মুখ দেখা দিতে পারে অলিম্পিকে। 

গতকালকের বার্ষিক সভাটি ২০২৩-২৪ অর্থবছরের কার্যক্রমের ওপর ভিত্তি করে আয়োজিত হয়েছে। এ বছরই ২০২৪-২৫ অর্থবছরের জন্য আরেকটি সাধারণ সভা হবে। এদিন বার্ষিক সাধারণ সভায় ২০২৩-২৪ অর্থবছরে বিওএর সম্পাদিত কার্যক্রমের ওপর মহাসচিব কর্তৃক উপস্থাপিত প্রতিবেদন অনুমোদিত হয়। 

২০২৪-২৫ অর্থবছরের জন্য ১২ কোটি ৪০ লাখ টাকার বাজেট অনুমোদিত হয়েছে। একই অর্থবছরের হিসাব নিরীক্ষার জন্য একটি প্রতিষ্ঠানকে নিরীক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি অনুমোদিত হয়েছে। 

আরও পড়ুন

×