ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

খেলোয়াড়ের চেয়ে কম বয়সী কোচ টিটিতে!

খেলোয়াড়ের চেয়ে কম বয়সী কোচ টিটিতে!
×

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫ | ০৯:৪৯

টেবিল টেনিসে ছয়বারের জাতীয় চ্যাম্পিয়ন মাহবুবের বয়স পঞ্চাশের মতো। এই বয়সেও টিটির ক্যাম্পে খেলোয়াড় তিনি। নারী তারকা সোনম সুলতানার টিটির ক্যারিয়ার দুই দশকের বেশি। অথচ তাদের কোচিং করাবেন ২৫ বছর বয়সী থাইল্যান্ডের প্যাটারাথ্রোর্ন পাসারা! আগামী দুই মাসের জন্য তাঁকে বাংলাদেশ টিটি দলের কোচ হিসেবে নিয়োগ দিয়েছে টেবিল টেনিস ফেডারেশন।

পাসারার আন্তর্জাতিক টেবিল টেনিস ক্যারিয়ার খুব দীর্ঘ নয়। ২০২২ সালের এপ্রিলে তাঁর ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং ছিল ৩১৪ নম্বরে। তখন তিনি সাউথইস্ট এশিয়ান চ্যাম্পিয়নশিপে পুরুষ দলের হয়ে স্বর্ণপদক অর্জন করেন। এছাড়া ২০২৪ সালের চিং মি সার্কিট কিংস কাপে স্বর্ণ ও রৌপ্যপদক লাভ করেন। বর্তমানে তিনি ডব্লিউটিটি বা আইটিটিএফের বিশ্ব টেবিল টেনিসের র‌্যাঙ্কিংয়ে সক্রিয় নন। 

খেলোয়াড়দের চেয়ে বয়সে ছোট কোচ নিয়োগ দেওয়া প্রসঙ্গে ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এ এম মাকসুদ আহমেদের ব্যাখ্যা, ‘আমাদের লক্ষ্য ছিল চায়নিজ কোচ আনা। বাজেট, ভাষাসহ নানা কারণে পারিনি। আন্তর্জাতিক অঙ্গন থেকেই থাই কোচের সন্ধান পাই। আমাদের খেলোয়াড়দের অনেকের বয়স তাঁর চেয়ে বেশি এটা ঠিক। এখানে কোচ-খেলোয়াড়ের মধ্যে বয়স বিবেচ্য বিষয় হওয়ার কথা নয়; তিনি শেখাবেন, সেটা শেখার ও রপ্ত করার মানসিকতা থাকতে হবে।’

মূলত আগামী অক্টোবরে বাহরাইনে তৃতীয় এশিয়ান ইয়ুথ গেমস, নভেম্বরে সৌদি আরবে ইসলামিক সলিডারিটি গেমস এবং ২০২৬ সালের জানুয়ারিতে পাকিস্তানে এসএ গেমস সামনে রেখে আনা হয়েছে তাকে।

আরও পড়ুন

×