ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দলে রাখবে কিনা চেন্নাইকে পরিষ্কার করতে বললেন অশ্বিন

দলে রাখবে কিনা চেন্নাইকে পরিষ্কার করতে বললেন অশ্বিন
×

রবিশচন্দন অশ্বিন। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫ | ২১:১৬

আইপিএলের আগামী মৌসুম ঘিরে নতুন পরিকল্পনা নিচ্ছে চেন্নাই সুপার কিংস। অনেক পুরনো তারকাদের বাদও দিতে চায় ফ্র্যাঞ্চাইজিটি। রবিশচন্দন অশ্বিন তেমনই একজন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া অশ্বিন চেন্নাইয়ের কাছে জানতে চান, তাকে নিয়ে ক্লাবটির পরিকল্পনা কী। 

ক্রিকইনফো জানতে পেরেছে, অশ্বিন চেন্নাই সুপার কিংস বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি ফ্র্যাঞ্চাইজিকে বলেছেন, তাকে নিয়ে ক্লাবের পরিকল্পনা না থাকলে জানিয়ে দিক। ক্লাব তার সঙ্গে চুক্তি বাতিল করলে তিনি কিছু মনে করবেন না।  

অশ্বিন গত মৌসুমের আইপিএলে ১৪ ম্যাচের মধ্যে নয়টি খেলেছিলেন। যেটা আইপিএল ক্যারিয়ারে তার সবচেয়ে খরুচে মৌসুমও ছিল। সবচেয়ে কম ম্যাচ খেলা মৌসুমও। যে কারণে তিনি ক্লাবের থেকে তার বিষয়ে পরিকল্পনা জানতে চান। 

ইউটিউব চ্যানেলে তিনি বলেন, ‘আমি তিন বছর রাজস্থান রয়েলসে খেলেছি। ক্লাব থেকে এক মৌসুম শেষে আমাকে ই-মেইল করে বলা হয়, তোমার গত মৌসুমে এই এই পারফরম্যান্স ছিল। তোমার কাছে আমরা এমনটা প্রত্যাশা করছি এবং চুক্তি নবায়ন করতে চাচ্ছি। প্রতি মৌসুমে শেষে ক্লাবের এমনটাই করা উচিত। তাদের পরিকল্পনা খেলোয়াড়কে জানিয়ে দেওয়া উচিত।’ 

তিনি জানান, চুক্তির বিষয়টি তার হাতে নেই। তিনি তাই বাস্তবতা মেনে নিচ্ছেন এবং ক্লাবের কাছে পরিকল্পনার বিষয়ে পরিষ্কার করে জানতে চেয়েছেন। সানজুর ক্ষেত্রেও একই বিষয় হয়েছে। সে হয়তো কিছু জানতে চেয়েছে। যেটা ভিন্নভাবে বাইরে চলে এসেছে। অশ্বিন আইপিএল ইতিহাসের পঞ্চম সর্বাধিক উইকেট শিকারি।

আরও পড়ুন

×