ব্যাটিং ব্যর্থতায় পার্থের বিপক্ষে মামুলি পুঁজি সোহানদের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫ | ১৭:৩৯
টপ অ্যান্ড টি-২০ সিরিজে আজ অস্ট্রেলিয়ার ক্লাব পার্থ স্কচার্স একাডেমির মুখোমুখি হয় বাংলাদেশ। কিন্তু মন্থর ও বাজে ব্যাটিং প্রদর্শনীতে বড় স্কোর করতে পারল না বাংলাদেশ। টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশের পুঁজি মাত্র ১২৩ রান। দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেছেন আফিফ হোসেন।
ডারউইনে দ্বিতীয় ওভারেই দলীয় ৯ রানে ওপেনার নাঈম শেখকে(৫) হারায় বাংলাদেশ। স্কোরকার্ডে ১ রান যোগ হতেই মাঠ ছাড়তে হয় সাইফকেও (১)। আগের ম্যাচে সর্বোচ্চ রান করা জিসান এবার ফেরেন মাত্র ৯ রান করেই। ৬ রান করেন অঙ্কন।
তবে এক প্রান্ত আগলে রেখেছেন মিডল অর্ডার ব্যাটার আফিফ হোসেন। তবে কেউই তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি। মাহিদুল ইসলাম অঙ্কন-নুরুল হাসান সোহানরা চেষ্টা করেছেন উইকেটে থিতু হওয়ার। তবে কেউই ইনিংস বড় করতে পারেননি। আফিফ হোসেন অপরাজিত ৪২ রান করলে একশ ছাড়ানো সংগ্রহ পায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে বাংলাদেশের পুঁজি মাত্র ১২৩ রান।
- বিষয় :
- আফিফ হোসেন
