ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ধারাবাহিক উন্নতিতে খুশি তানজিদ

ধারাবাহিক উন্নতিতে খুশি তানজিদ
×

ছবি- ইউসুফ আলী (সিলেট থেকে)

ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫ | ১০:৫৬

প্রথম ম্যাচ বাংলাদেশ ৮ উইকেটে জিতেছে ৩৯ বল হাতে রেখে। দ্বিতীয় ম্যাচে তারা ছিল আরও আক্রমণাত্মক। ৪১ বল হাতে রেখে জিতেছে ৯ উইকেটে। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে খেলতে নামবে সিরিজের শেষ ম্যাচ। এমন পারফরম্যান্সের পর গতকাল ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে জানতে চাওয়া হয় বাংলাদেশ বেশি ভালো খেলছে, না নেদারল্যান্ডস প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে না। 

এর উত্তরে দলীয় প্রতিনিধি তানজিদ হাসান তামিম বলেন, ‘আপনার কাছে কী মনে হয়?’ প্রতি প্রশ্ন: না আপনার কাছে কী মনে, সেটা একটু বলেন। তানজিদ, ‘আসলে দেখেন এখানে ভালো-খারাপ বলতে কিছু নেই। টি২০ এমন খেলা, যেখানে ছোট-বড় বলে কোনো দল নেই। আমি এর আগেও বলেছি, যার দিনে যে ভালো ক্রিকেট খেলবে, সে জিতবে।’

বাংলাদেশের বোলারদের প্রশংসা করতে গিয়ে ব্যাটারদের নিয়েও বলেন তিনি, ‘দলের ভেতরে স্বাস্থ্যকর প্রতিযোগিতা চলছে। যে-ই সুযোগ পাচ্ছে, সে কাজে লাগানোর চেষ্টা করছে। বোলিং ইউনিটে যেমন বোঝাপড়া ভালো, তেমনি ব্যাটিং ইউনিটেও।’ 

গতকাল ৪০ রানে ওপেনিং জুটি ভাঙলেও লিটন কুমার দাসকে নিয়ে ম্যাচ শেষ করেন তানজিদ। ৪০ বলে ৫৪ রান তাঁর। এই কন্ডিশনে লম্বা সময় অনুশীলনের সুযোগ কাজে লেগেছে বলে দাবি তানজিদের। তিনি বেশি খুশি সিরিজ জিততে পেরে, ‘আলহামদুলিল্লাহ, আমরা আজ সিরিজ জিতেছি।’ 

টানা সিরিজ জয়ে উন্নতি দেখছেন তিনি, ‘আমরা শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে জিতেছি। নেদারল্যান্ডসের বিপক্ষেও জিতলাম। ধারাবাহিক উন্নতি হচ্ছে।’

আরও পড়ুন

×