ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

রান ১৮০’র উপরে রাখতে চান লিটন 

রান ১৮০’র উপরে রাখতে চান লিটন 
×

শেষ ম্যাচে টস হেরেছেন লিটন। ছবি: ইউসুফ আলী

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫ | ১৮:০৩ | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৫ | ১৮:০৬

নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে টস হেরেছে বাংলাদেশ। শুরুতে ব্যাটিং করতে হবে লিটন দাসদের। একাদশে পাঁচ পরিবর্তন এনে শুরু করা অধিনায়ক লিটন জানিয়েছেন, তারা সংগ্রহ ১৮০ রানের উপরে রাখার চেষ্টা করবেন। 

টস হেরে ব্যাটিং পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি খুশি। আপনি শুরুতে ব্যাট করলে, রান কিছুটা বড় করার লক্ষ্য রাখতে হবে। আমরা রানটা ১৮০’র উপরে রাখার কথা ভাবছি। গত দুই ম্যাচে দলের অধিকাংশ ব্যাটাররা ব্যাটিংয়ের সুযোগ পাননি, তারা আজ কেমন করেন দেখতে মুখিয়ে আছি।’ 

সিলেটে এরই মধ্যে সন্ধ্যার পরে শরতের শিশির ঘাস ভেজাতে শুরু করেছে। ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ড শিশিরের সুবিধা নিতে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে চান, ‘এখানে পরে শিশিরের প্রভাব আছে। আমরা প্রথম দুই ম্যাচে মোটেও ভালো করিনি। আমাদের ক্রিকেটটা দেখানোর এটা আরেকটি সুযোগ। আমাদের এটা শেষ সুযোগ। শুরুতে কিছু উইকেট নেওয়ার চেষ্টা থাকবে। 

বাংলাদেশ একাদশ: লিটন দাস, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, তানজিদ তামিম, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম। 

নেদারল্যান্ডস একাদশ: ম্যাক্স ওডাউড, বিক্রমজিৎ সিং, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ড, শারিজ আহমেদ, নোয়াহ ক্রোয়েস, টিম প্রিঙ্গেল, কাইলি ক্লেইন, আরিয়ান দত্ত, পল ফন মিকিরেন, দানিয়েল দোরান।

আরও পড়ুন

×