চাকরি বাঁচবে আমোরিমের?
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫ | ১১:২৯
প্রিমিয়ার লিগে চার ম্যাচে মাত্র একটিতে জয়। ড্রও একটি। পরাজয় দুই ম্যাচে। তাতে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ১৪ নম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড। সর্বশেষ হারটি নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির কাছে।
রোববার ইতিহাদে সিটির কাছে ৩-০ গোলের পরাজয়ে আরও চাপে পড়ে গিয়েছেন ম্যানইউ কোচ রুবেন আমোরিম। ম্যাচে তাঁর খেলার স্টাইল নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। তাই এমন বাজে শুরুর পর চাকরি হারানোর শঙ্কায় আমোরিম।
যদিও ম্যানইউ কোচ জানিয়ে দিয়েছেন চাকরি গেলেও কৌশলে বদল আনবেন না, ‘আমি আমার দর্শন পরিবর্তন করব না। যদি তারা পরিবর্তন চান, তাহলে ব্যক্তিকে বদলাতে হবে। আমি আমার মতো খেলাব, যতক্ষণ না আমি পরিবর্তন করতে চাই। আমি জানি যে, ইউনাইটেডের জন্য এটি আদর্শ রেকর্ড নয়। কিন্তু গত মাসগুলোতে যা ঘটেছে, তার অনেক কিছু আপনাদের ধারণার বাইরে।’
কোচিংয়ে আমোরিম যখন দুর্দান্ত পারফর্ম করছিলেন পর্তুগিজ দল পোর্তোতে, তখন এরিক টেন হাগকে বরখাস্ত করে তাঁকে কোচের দায়িত্ব দেয় ইউনাইটেড। কিন্তু ক্লাবের ভাগ্য বদল হয়নি।
- বিষয় :
- রুবেন আমোরিম
- ম্যানচেস্টার ইউনাইটেড
