সিলেটে ফিরছে স্থগিত হওয়া এনসিএল টি-টোয়েন্টি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫ | ১৮:৫০ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫ | ১৮:৫১
বৃষ্টির কারণে স্থগিত হয়ে যাওয়া জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি আবারো মাঠে ফিরছে। ১৬ সেপ্টেম্বর প্রতিকূল আবহাওয়ার কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল আসরটি। তবে আবহাওয়ার উন্নতি হওয়ায় নতুন করে শুরু হতে যাচ্ছে টুর্নামেন্ট। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে পুনরায় গড়াবে এনসিএল টি-টোয়েন্টি, আর ফাইনাল অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর।
এবারের আসরে সিলেটের পাশাপাশি নতুন ভেন্যু হিসেবে যুক্ত করা হয়েছিল রাজশাহী ও বগুড়া। ১৪ সেপ্টেম্বর উদ্বোধনী ম্যাচ দিয়েই শুরু হয়েছিল প্রতিযোগিতা। তবে বৃষ্টির কারণে রাজশাহীর ম্যাচটি গড়ায় মাত্র ৫ ওভার, যেখানে ঢাকা মেট্রোর কাছে হারে স্বাগতিক রাজশাহী।
একই দিনে বগুড়ার ম্যাচটি পরিত্যক্ত হয়। পরদিন বগুড়ার খারাপ মাঠের অবস্থার কারণে সেখানকার ম্যাচগুলো সরিয়ে নেওয়া হয় রাজশাহীতে। কিন্তু সেখানেও টানা দুই দিন বৃষ্টির কারণে কোনো ম্যাচ সম্ভব হয়নি।

- বিষয় :
- এনসিএল টি-২০
