ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ভারতের বিপক্ষে তানজিম সাকিবকে একাদশে চান হার্শা

ভারতের বিপক্ষে তানজিম সাকিবকে একাদশে চান হার্শা
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫ | ১৫:৪১ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ | ১৫:৫২

এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে ২১ রানে ২ উইকেট ও শ্রীলঙ্কার বিপক্ষে ২৩ রানে ১ উইকেট নিয়েছিলেন তানজিম হাসান সাকিব। আক্রমণাত্মক বোলিংয়ের জন্য প্রশংসিত হলেও এরপর আর একাদশে জায়গা পাননি তিনি। তবে ভারতের বিপক্ষে তাকে একাদশে দেখতে চান ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে।

ক্রিকবাজকে এ হার্শা বলেন, ’তারা সেই বোলারকে দলে নিচ্ছে না যাকে আমি পছন্দ করি, তানজিম সাকিব। সে ভালো বোলার। তারা তানজিমকে দলে নিচ্ছে না কারণ তারা তাসকিন এবং অন্যদের কাছে ফিরে গেছে, তারা শরীফুলকে নিয়েছে যার কিছুটা সুইং আছে।’

মুস্তাফিজকে নিয়ে তিনি বলেন,  ‘আমার কাছে প্লেয়ার টু ওয়াচ আউট হলেন মুস্তাফিজ, যদি পিচ ভালো থাকে। সে কঠিন সময় পার করেছে, তবে এখন আবার ভালো বোলিং করছে।’

টাইগার ব্যাটসম্যানদের নিয়ে হার্শা বলেন, ‘সাইফ হাসান রান পেয়েছেন, অথচ বিপিএলে কোনো দল তাকে নেয়নি। কিন্তু সে ফিরে এসে ভালো করছে। সাইফ আর তানজিদ হয়তো ইনিংস ওপেন করবে। ইমন সম্ভবত খেলবে না, যদি না লিটনের খেলা নিয়ে প্রশ্ন থাকে। হৃদয় চার নম্বরে ভালো করছে।’

ভারতীয় দল নিয়ে হার্শা ভোগলে বললেন, ‘সূর্যকুমার আমার কাছে দেখার মতো খেলোয়াড়। সে যে কোনো পরিস্থিতিতে ম্যাচের গতি বদলে দিতে পারে। বুমরাহকে ছন্দে ফিরে আসতে দেখতে চাই।’

আরও পড়ুন

×