ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সুস্থ আছেন পেস সেনসেশন মারুফা

সুস্থ আছেন পেস সেনসেশন মারুফা
×

ছবি- এএফপি

ক্রীড়া প্রতিবেদক, গুয়াহাটি থেকে

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫ | ১২:২৩ | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫ | ১২:৩৭

নারী বিশ্বকাপের সেনসেশন পেসার মারুফা আক্তার ভালো আছেন। কোনো রকম চোট নেই বলে জানান দলের ম্যানেজার এস এম গোলাম ফাইয়াজ। স্ক্যান করার প্রয়োজন হয়নি বলে জানান নারী ক্রিকেটের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন। আজ বুধবার বিশ্রাম নিলে পুরোপুরি ফিট হয়ে ১০ অক্টোবর শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে পারবে বলে জানায় টিম ম্যানেজমেন্ট।

পেসার মারুফা আক্তার ও লেগ স্পিনার ফাহিমা খাতুন মিলে ৫ উইকেট নিয়ে ইংল্যান্ডকে প্রায় হারিয়েই দিয়েছিলেন। মারুফার মাসল ক্রাম করায় ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ওভার বল করেন। বাকি পাঁচ ওভার বোলিং করতে পারলে ম্যাচের ফাল ভিন্ন হতে পারত বলে মনে করা হচ্ছে। নারী ক্রিকেটর প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন বলেন, ‘মারুফা শ্রূশ্রুশা নিয়ে শেষদিকে বোলিং করার জন্য প্রস্তুত ছিল। ততক্ষণে তেমন ওভার ছিল না। এ কারণে অধিনায়ক ঝুঁকি নিতে চায়নি। মারুফা আক্তার পরের ম্যাচে খেলবে। সে ফিট আছে। গত ম্যাচে পুরো ১০ ওভার সে করতে পারেনি। বোলিংয়ের কোটা সম্পন্ন করতে পারলে ভালো কিছু  হতে পারত। কারণ সে থাকলে বোলিংয়ের শক্তি বেশি হতো। বোলিং বৈচিত্র বাড়ত। আশা করি পরের ম্যাচে ভালো করবে সে।’

নারী ক্রিকেট বিশ্বকাপের সেনসেশন মারুফা আক্তার  সুইং বিশেষজ্ঞ। তার সুইং বলের প্রশংসা করেছেন শ্রীলঙ্কান কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছিলেন বাংলাদেশি এ পেসার। ইনসুইং ডেলিভারিতে বোল্ড করেছিলেন ওমাইমা সোহাইল ও সাইদা আমিনকে। ওই দুটি ডেলিভার ম্যাচের গতি ঠিক করে দিয়েছিল। পাকিস্তানের দুজনেই গোল্ডেন ডাক ছিলেন। এমন শুরু পেলে যে কোনো দলই জেতার মুডে চলে যায়। বাংলাদেশি এই পেসার ইংল্যান্ডের বিপক্ষেও দারুণ শুরু দেন। ওপেনিং ওভারেই ব্রেক থ্রু। ৫ ওভার বোলিং করে ২৮ রানে দুটি উইকেট শিকার করেন তিনি।

আরও পড়ুন

×