আবুধাবিতে দলের সঙ্গে যোগ দিচ্ছেন নাইম শেখ
ছবি- ক্রিকইনফো
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫ | ২১:৩১
ভিসা জটিলতার কারণে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের শুরুতে দলের সঙ্গে যেতে পারেননি ওপেনার নাঈম শেখ। অবশেষে সেই জটিলতা কেটেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিশ্চিত করেছে, শুক্রবার রাতেই সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছাড়ছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
বিসিবির পাঠানো এক বার্তায় জানানো হয়, রাতের ফ্লাইটে আবুধাবির পথে রওনা দেবেন নাঈম এবং আগামীকাল (শনিবার) ভোরে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
আগামীকাল (শনিবার) আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৫ উইকেটে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে টাইগাররা। সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই।
গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে নাঈমের অন্তর্ভুক্তি দলের ব্যাটিং গভীরতা বাড়াবে বলে আশা করা হচ্ছে। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি একই মাঠে ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে।
- বিষয় :
- নাঈম শেখ
- বাংলাদেশ-আফগানিস্তান
