ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে চার পরিবর্তন 

টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে চার পরিবর্তন 
×

শেষ ম্যাচে শুরুতে বোলিং করবে বাংলাদেশ। ছবি: বিসিবি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫ | ১৭:৫১ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ | ১৭:৫৯

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ সিরিজ হেরেছে আগেই। মঙ্গলবার শেষ ওয়ানডে ম্যাচে হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ নিয়ে খেলছে বাংলাদেশ। শেষ এই ম্যাচে টস হেরে শুরুতে বোলিং করবে বাংলাদেশ। 

মেহেদী মিরাজের দল এদিন একাদশে চার পরিবর্তন এনেছে। ওপেনার তানজিদ তামিমকে বাদ দেওয়া হয়েছে। তার জায়গায় খেলছেন নাঈম শেখ। 

জাকের আলীকে বাদ দিয়ে শামীম হোসেনকে নেওয়া হয়েছে একাদশে। বোলিং আক্রমণে তানজিম সাকিব ও মুস্তাফিজকে বসিয়ে খেলানো হচ্ছে নাহিদ রানা ও হাসান মাহমুদকে। 

বাংলাদেশ দুই পেসার ও তিন স্পিনার নিয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছে। ওই তিন স্পিনার হলেন অধিনায়ক মিরাজ, বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলাম ও লেগ স্পিনার রিশাদ হোসেন। 

আফগানিস্তান একাদশে দুই পরিবর্তন এনেছে। রহমত শাহ ইনজুরিতে পড়ায় একাদশে ঢুকেছেন ইকরাম আলী খিল। খেলছেন পেসার বিলাল সামি। 

বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, নাঈম শেখ, নাজমুল শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী মিরাজ, নুরুল হাসান, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা। 

আফগানিস্তানের একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সাদেকুল্লাহ আতাল, হাশমতুল্লাহ শহিদী, ইকরাম আলী, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নাঙ্গেয়ালিয়া খারোটি, আল্লাহ গজনফার, বিলাল সামি।  

আরও পড়ুন

×