ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সেমির আশা বাঁচিয়ে রাখার ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সেমির আশা বাঁচিয়ে রাখার ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
×

ছবি- ক্রিকইনফো

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫ | ১৫:২২

নারী ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখার কঠিন সমীকরণের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। নাভি মুম্বাইতে অনুষ্ঠিত এই ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নেমেছে নিগার সুলতানা জ্যোতির দল। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু।

গ্রুপ পর্বে বাংলাদেশ এখন পর্যন্ত পাঁচ ম্যাচে একটি জয় পেয়েছে। পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও এরপর ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার কাছে টানা চার ম্যাচে হেরে সেমিফাইনালের পথ কঠিন করে ফেলেছে টাইগাররা।

তবে কাগজে-কলমে আশা এখনো টিকে আছে। সেমিফাইনালে খেলতে হলে বাংলাদেশকে শুধু শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে নিজেদের শেষ দুটি ম্যাচ জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে গ্রুপের অন্য ম্যাচের ফলের দিকেও।

গ্রুপের অন্য তিন দল ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে। চতুর্থ ও শেষ স্থানের জন্য এখন লড়াই করছে ভারত, নিউজিল্যান্ড, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তান।

বাংলাদেশ একাদশ: ফারজানা হক, রুবিয়া হায়দার, শারমিন আক্তার, নিগার সুলতানা (অধিনায়ক ও উইকেটকিপার), সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, রাবেয়া খান, নিশিতা আক্তার, মারুফা আক্তার।

শ্রীলঙ্কা একাদশ: ভিশমি গুনারত্নে, চামারি আতাপাত্তু (অধিনায়ক), হাসিনি পেরেরা, হার্শিতা সামারাবিক্রমা, কাভিশা দিলহারি, নিলাক্ষিকা সিলভা, আনুশকা সঞ্জিবনী (উইকেটকিপার), সুগান্দিকা কুমারি, মালকি মাদারা, ইনোকা রানাবিরা, উদেশিকা প্রাবোধানি।

আরও পড়ুন

×