ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ব্রাদার্স ইউনিয়ন চট্টগ্রামের ফুটবল কমিটি গঠন

ব্রাদার্স ইউনিয়ন চট্টগ্রামের ফুটবল কমিটি গঠন
×

সমকাল ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫ | ১২:১৫

আসন্ন সিসিএস মেয়র চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণের লক্ষ্যে ব্রাদার্স ইউনিয়ন চট্টগ্রামের ভারপ্রাপ্ত সভাপতি জসীম আহমেদের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি নজরুল ইসলাম লেদু এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহাবুবুল আলম।

সভায় সর্বসম্মতিক্রমে বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সফল ব্যবসায়ী, ব্রাদার্স ইউনিয়ন চট্টগ্রাম ফুটবল কমিটির তিনবারের সিনিয়র সহ-সভাপতি আহমেদ আশফাকুর রহমানকে ২০২৫ সালের ব্রাদার্স ইউনিয়ন চট্টগ্রাম ফুটবল কমিটির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়। 

এছাড়া তিনি ইম্পেরিয়াল এলাইড কেমিক্যালস লিমিটেডের পরিচালক হিসেবে দেশের কেমিক্যাল শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি উদ্ভাবন ও সম্প্রসারণের মাধ্যমে শীর্ষস্থানীয় কেমিক্যাল উৎপাদনকারী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। একই সঙ্গে, আর আর ইম্পেরিয়াল ইলেক্ট্রিক্যালস লিমিটেড-এর পরিচালক হিসেবে তার দিক নির্দেশনা কম্পানিটিকে বিদ্যুৎ ও শিল্প খাতে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। তার দৃষ্টিভঙ্গি, উদ্ভাবনী চিন্তা ও টেকসই উন্নয়নের অঙ্গীকার আর আর কাবেল -কে বাংলাদেশের একটি আস্থাশীল ও অগ্রগামী ব্র্যান্ডে পরিণত করেছে। তিনি জেসিআই বাংলাদেশের জাতীয় সভাপতি এবং রোটারি ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে তরুণ নেতৃত্ব বিকাশ ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকাও রেখেছেন।
নবগঠিত কমিটিতে শিহাব মালেক ও অসীম কুমার দাশ সিনিয়র সহ-সভাপতি, অ্যাভোকেট মোহাম্মদ আবছারুল হক, খন্দকার তারিকুল ইসলাম তারেক, ইঞ্জি. এস. এ. এম. তৌফিকুল আলম ও মো. আমজাদুল আহসান সহ-সভাপতি, ইঞ্জি. এস. এম. ইশতিয়াক উর রহমান সম্পাদক, এবং আয়াজ ইসলাম চৌধুরী কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন।

এছাড়া ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইমরান হাসান অভি, সফিউল হোসাইন চৌধুরী, মো. নাসির উদ্দিন, মো. মোবারক হোসেন ও ছৈয়দ মোহাম্মদ মিনহাজুর রহমান যুগ্ম সম্পাদক মনোনীত হয়েছেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— মো. সাদ উদ্দীন চৌধুরী, ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাহিদুজ্জামান কিরন ও ফয়সাল মাহমুদ।

কোচ নাজিম উদ্দিন নাজু টিমের প্রধান কোচ, শওকত খান সহকারী কোচ এবং মো. ইফতিয়ার উদ্দিন সুমন টিম ম্যানেজার হিসেবে দায়িত্ব পেয়েছেন।

সভায় ভারপ্রাপ্ত সভাপতি জসীম আহমেদ নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে ব্রাদার্স ইউনিয়ন চট্টগ্রাম আরও শক্তিশালী দল হিসেবে মাঠে নামবে এবং আসন্ন টুর্নামেন্টে জয়ের লক্ষ্যে সর্বোচ্চ প্রস্তুতি নেবে।

আরও পড়ুন

×