ওয়ানডেতে সুপার ওভারের যত ঘটনা
দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ব্যাটিংয়ের সময় রিশাদ। ছবি: বিসিবি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫ | ২২:২৩ | আপডেট: ২১ অক্টোবর ২০২৫ | ২৩:২৭
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে সুপার ওভারে ১ রানে হেরেছে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশ ৭ উইকেট হারিয়ে ২১৩ রান করে। ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেটে করে ২১৩।
সুপার ওভারে ক্যারিবীয়রা ১ উইকেট হারিয়ে ১০ রান করে। বাংলাদেশ ১ উইকেট হারিয়ে তোলে ৯ রান। বাংলাদেশ ১ বলে ওয়াইড ও নো বলের সুবাদে ৫ রান পেলেও শেষ পর্যন্ত ১ রানে হেরেছে।
বর্তমান টি-২০ ক্রিকেটের যুগে সুপার ওভার খুব নিয়মিত ঘটনা। কিন্তু ওয়ানডে ফরম্যাটে সুপার ওভার খুব একটা দেখা যায় না। ওয়ানডে ক্রিকেটে সুপার ওভারের যাত্রাও খুব বেশি দিনের নয়।
ইংল্যান্ড-নিউজিলান্ড বিশ্বকাপ ফাইনাল: ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ম্যাচ টাই জয়। নিউজিল্যান্ড ২৪১ রান করেছিল। ইংল্যান্ডও করেছিল সমান রান। মজার বিষয় হচ্ছে সুপার ওভারেও দুই দলই ১৫ করে রান করেছিল। বাউন্ডারির হিসেবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছিল ইংল্যান্ডকে।
ভারত-নিউজিল্যান্ড (২০২০): নিউজিল্যান্ড সফরে গিয়ে ভারত একটি ওয়ানডে টাই করেছিল। ভারত ও নিউজিল্যান্ড সমান ৩১৫ করে রান করেছিল। সুপার ওভারে জিতেছিল ভারত।
ওয়েস্ট ইন্ডিজ-নিউজিল্যান্ড (২০১২): সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজ ২৩৭ রান করেছিল। নিউজিল্যান্ড ম্যাচ টাই করে সুপার ওভারে জয় তুলে নিয়েছিল।
আয়ারল্যান্ড-স্কটল্যান্ড (২০১৪): ম্যাচটি ছিল বিশ্বকাপ বাছাইপর্বের। সেখানে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড সমান ২৩১ রান করে আইরিশরা সুপার ওভারে জয় তুলে নিয়েছিল।
জিম্বাবুয়ে-আফগানিস্তান (২০১৮): শারজাহতে আফগানিস্তানের বিপক্ষে ২৪৮ রান তুলেছিল জিম্বাবুয়ে। একই রান করেছিল আফগানরা। সুপার ওভারে ১৪ রান করে জয় তুলে নিয়েছিল জিম্বাবুয়ে।
নেদারল্যান্ডস-কানাডা (২০১১): দুই দল ২১০ রান করে তুলে সুপার ওভারে নিয়ে যায় ম্যাচ। শেষ পর্যন্ত জয় তুলে নেয় ডাচরা।
শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা (২০২১): কলম্বোয় শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা সমান ২৫২ রান করে ম্যাচ টাই করে ফেলে। শেষ পর্যন্ত ১৫ রান করে লঙ্কানরা ১ রানের জয় তুলে নে সুপার ওভারে।
আমিরাত-নামিবিয়া: আমিরাত ও নামিবিয়া ১৯৮ রান করে ম্যাচ টাই করে ফেলে। সুপার ওভারে আমিরাত ৩ রানের জয় তুলে নেয়। ম্যাচটি ২০২২ সালের।
- বিষয় :
- বাংলাদেশ-আফগানিস্তান
