ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ঠান্ডা-জ্বর নিয়ে খেলেছেন সাইফ

ঠান্ডা-জ্বর নিয়ে খেলেছেন সাইফ
×

১৭৬ রানের জুটি গড়ার সময় সাইফ হাসান ও সৌম্য সরকার। ছবি: বিসিবি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫ | ১৪:৪৩

সিরিজের মধ্যে ঠান্ডা ও জ্বরে আক্রান্ত হয়ে পড়েন বাংলাদেশের ওপেনার সাইফ হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে ম্যাচে অসুস্থতা নিয়েই ব্যাটিং করেছেন তিনি। সৌম্য সরকারের মতে, অসুস্থতা নিয়েও সাইফ যেভাবে ব্যাটিং করেছে তাকে কৃতিত্ব দিতে হবে।

আবার সাইফ জানিয়েছেন, নানা পর্যায়ের ক্রিকেটে সৌম্য সরকারের সঙ্গে অনেক ব্যাটিং করেছেন তিনি। ‘এ’ দলে, বিপিএলে, ঢাকা প্রিমিয়ার লিগে একসঙ্গে খেলার অভিজ্ঞতা আছে তাদের। যেটা তাকে মাঠে সহায়তা করেছে।

সিরিজের সম্প্রচার স্বত্ব পাওয়া টি-স্পোর্টসকে সৌম্য বলেন, ‘সাইফ খুব ভালো ব্যাটিং করেছে। তার শট নির্বাচন খুব ভালো ছিল। যখনই সে কোন অসুবিধা টের পেয়েছে, আমার সঙ্গে কথা বলেছে। ওর নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছিল। তারপরও সেভাবে ব্যাটিং করেছে, মানিয়ে নিয়েছে তাকে কৃতিত্ব দিতে হবে।’

সাইফ জানিয়েছেন মিডলের ওভারগুলোকে সৌম্য তাকে দারুণভাবে গাইড করেছেন, ‘দাদা (সৌম্য) আমাকে অনেক সহায়তা করেছেন। তিনদিন ধরে আমি ঠান্ডা-জ্বরে ভুগছি। দাদার সঙ্গে অনেকবার ব্যাটিং করেছি, আমি দাদার সঙ্গে ব্যাটিং করতে পছন্দ করি।’

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সাইফের ওয়ানডে অভিষেক হয়। সেঞ্চুরির সুযোগ তৈরি করে ৮০ রান করে সাজঘরে ফিরে যান তিনি। সৌম্য আউট হন ৯১ রানে। সেঞ্চুরি মিস করা নিয়ে আক্ষেপ আছে সাইফ ও সৌম্যর। তবে কঠিন উইকেটে দলকে জেতাতে ভূমিকা রাখতে পেরে খুশি বলে জানিয়েছেন দু’জনই। 

আরও পড়ুন

×