ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

লজ্জা এড়ানোর ম্যাচে জাকের-শামীমকে নিয়েই নামবে বাংলাদেশ? 

লজ্জা এড়ানোর ম্যাচে জাকের-শামীমকে নিয়েই নামবে বাংলাদেশ? 
×

ব্যাটিংয়ের সময় জাকের আলী। ছবি: বিসিবি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫ | ১৩:১৫

সাদা বলের সিরিজে একটি জিতলে অন্যটিতে হার। এভাবেই চলছে বাংলাদেশের ক্রিকেট। ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে হেরে টি-২০ জিতেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কায়ও ওয়ানডে হেরে জিতেছিল টি-২০। আফগানিস্তানের বিপক্ষে টি-২০ জিতে আবার ওয়ানডেতে হেরেছে বাংলাদেশ। 

এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যর্থতার বৃত্তে থাকা ওয়ানডে সিরিজে জেতা গেছে। কিন্তু স্বাগতিকরা হেরে বসেছে টি-২০। শুক্রবার সিরিজের শেষ টি-২০ ম্যাচে হোয়াইটওয়াশের লজ্জা থেকে মুক্তির চ্যালেঞ্জ লিটন দাসদের। মিডল অর্ডারের নিয়মিত ব্যর্থতায় এই ম্যাচের একাদশে পরিবর্তন যেন অবধারিত হয়ে গেছে।  

টপ অর্ডারে তানজিদ তামিম রান পেলেও সাইফ হাসান পারছেন না। তবে সাম্প্রতিক ফর্ম বিবেচনায় শেষ টি-২০ ম্যাচেও একাদশে থাকতে যাচ্ছেন তিনি। থাকবেন লিটন দাসও। তবে টিম ম্যানেজমেন্ট মনে করলে সাইফকে চারে খেলিয়ে পারভেজ ইমনকে টপ অর্ডারে সুযোগ দিতে পারে। 

সেক্ষেত্রে একাদশের বাইরে যেতে হবে তাওহীদ হৃদয়কে। ডানহাতি এই মিডল অর্ডার ব্যাটার ধীরে ব্যাটিং করে ওয়ানডে ফরম্যাটে বিগত কয়েক সিরিজে নিয়মিত ফিফটির দেখা পেলেও টি-২০ ফরম্যাটে রানই পাচ্ছেন না। দ্বিতীয় ম্যাচে নুরুল হাসান সোহানকে বাদ দিয়ে নেওয়া হয়েছিল অফ ফর্ম যাওয়া জাকের আলীকে। তিন জয়ের পথে থাকা দ্বিতীয় ম্যাচ একের পর এক ডট খেলে হারিয়েছেন। শেষ টি-২০ ম্যাচে সোহান আবার একাদশে ঢুকতে পারেন। সেক্ষেত্রে বাদ পড়বেন জাকের-শামীমের একজন। 

বোলিং বিভাগে বেশ ভালো করছে বাংলাদেশ। পেস আক্রমণে মুস্তাফিজ দলকে ভরসা দিচ্ছেন। গত ম্যাচে মৃতব্যয়ী বোলিং করেছেন তানজিম সাকিব। খারাপ করেননি তাসকিনও। তবে শেষ ম্যাচে তাসকিনকে বিশ্রাম দিয়ে শরিফুলকে একাদশে নেওয়া হতে পারে। স্পিন আক্রমণে নাসুম আহমেদ ও রিশাদ হোসেন থাকবেন একাদশে। 

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ তামিম, সাইফ হাসান, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, তানজিম সাকিব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।  

আরও পড়ুন

×