ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আসিফের মন্তব্যের প্রতিবাদে বিসিবিকে চিঠি দিল বাফুফে

আসিফের মন্তব্যের প্রতিবাদে বিসিবিকে চিঠি দিল বাফুফে
×

বাফুফে সভাপতি তাবিথ আওয়াল (বাঁয়ে) ও বিসিবি পরিচালক আসিফ আকবর।

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫ | ১৮:২৩

দেশের স্টেডিয়ামগুলোতে ফুটবলের আধিপত্য চলছে। ফুটবলারদের জন্য সারা দেশে ক্রিকেট খেলা যাচ্ছে না। এরা উইকেট ভেঙে ফেলছে, নষ্ট করে ফেলেছে-  বাংলাদেশ ক্রিকেটে কনফারেন্সে রোববার এমন মন্তব্য করেন  বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও সংগীত শিল্পী আসিফ আকবর।

তার মন্তব্যকে ‘অবমাননাকর’ আখ্যা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ক্রিকেটকে ‘আভিজাত্যের খেলা’, মাঠের অধিকার আদায়ে ‘মারামারি’ করতে প্রস্তুত এমন মন্তব্য ক্রীড়া সমাজের জন্য হতাশার আখ্যা দিয়েছে বাফুফে। এমন বক্তব্যকে ‘দৃষ্টিকটু’ ও ‘অশোভন’ উল্লেখ করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বরাবর বাফুফে সভাপতি তাবিথ আওয়াল এক চিঠি দিয়েছেন।

বাফুফে সভাপতি স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, বিসিবি পরিচালক আসিফের মন্তব্য শুধু ফুটবল নয়, পুরো ক্রীড়া সমাজের জন্য হতাশাজনক। বাফুফে এর তীব্র নিন্দা জানিয়ে চিঠিকে আনুষ্ঠানিক আপত্তি হিসেবে গ্রহণের অনুরোধ করছে। তার মন্তব্য ফুটবল ও ফুটবল খেলোয়াড়দের প্রতি চরম অসম্মানজনক, যা ক্রীড়ার মৌলিক মূল্যবোধ ও চেতনার পরিপন্থী।

বাফুফে বিসিবির কাছে আসিফের মন্তব্যের ব্যাখ্যা চেয়েছে। চিঠিতে বলা হয়েছে, ‘ফুটবলের অভিভাবক হিসেবে, আমি ও আমার নির্বাচিত কমিটি, হাজার হাজার খেলোয়াড় ও কোটি ভক্তের প্রতিনিধিত্ব করি। তাই এ ঘটনায় আমি আপনার কাছে (বিসিবি সভাপতি) একটি আনুষ্ঠানিক ও সর্বসম্মুখে ব্যাখ্যা প্রত্যাশা করছি। আশা করছি, জাতীয় ক্রীড়াবিদ হিসেবে আপনি বিষয়টি স্পষ্ট করবেন এবং কোটি ক্রীড়ামোদির মনে সৃষ্টি হওয়া বিভ্রান্তি দূর করবেন।’

আরও পড়ুন

×