ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জয়-সাদমানে প্রথম সেশন বাংলাদেশের

জয়-সাদমানে প্রথম সেশন বাংলাদেশের
×

ছবি- ইউসুফ আলী (সিলেট থেকে)

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫ | ১১:৩০ | আপডেট: ১২ নভেম্বর ২০২৫ | ১১:৪৮

জয়-সাদমানের ব্যাটে সিলেট টেস্টে দ্বিতীয় দিনের প্রথম সেশনটি নিজেদের করে নিল বাংলাদেশ। দিনের শুরুতে আয়ারল্যান্ডের শেষ দুটি উইকেট দ্রুত তুলে নেওয়ার পর, ব্যাট হাতেও দুর্দান্ত সূচনা করেছে স্বাগতিকরা।

সাদমানের পর ফিফটি করলেন জয়। ছবি- ইউসুফ আলী (সিলেট থেকে)

মধ্যাহ্নভোজের বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ১০৯ রান। দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম দুজনই হাফ সেঞ্চুরি পূর্ণ করে অপরাজিত আছেন। জয় ৫০ রানে এবং সাদমান ৫৮ রানে ব্যাট করছেন। প্রথম ইনিংসে ২৮৬ রানে অলআউট হওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ এখন ১৭৭ রানে পিছিয়ে আছে।

ওপেনিং জূটিতে দুর্দান্ত সূচনা জয়-সাদমানের। ছবি- ইউসুফ আলী (সিলেট থেকে)

জয়-সাদমানের ফিফটি, একশ’ পেরিয়ে বাংলাদেশ

সিলেট টেস্টে আয়ারল্যান্ডের প্রথম ইনিংসের জবাবে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম দুজনেই তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। তাদের ব্যাটে ভর করে এরই মধ্যে কোনো উইকেট না হারিয়েই দলীয় শতক পার করেছে স্বাগতিকরা। ২১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ১০৩ রান। মাহমুদুল হাসান জয় ৫০ ও সাদমান ইসলাম ৫২ রানে ব্যাট করছেন।

দারুণ শুরু বাংলাদেশের। ছবি- ইউসুফ আলী (সিলেট থেকে)

সাদমান ইসলাম ছিলেন বেশি আগ্রাসী। বাঁহাতি এই ওপেনার ওয়ানডে মেজাজে খেলে মাত্র ৪৯ বলে তার টেস্ট ক্যারিয়ারের সপ্তম ফিফটি তুলে নেন। খানিক পরই ৭২ বলে নিজের পঞ্চম টেস্ট ফিফটি পূর্ণ করেন মাহমুদুল হাসান জয়। ২০.৪ ওভারে এই জুটি দলীয় শতকও পূরণ করে।

ওয়ানডে মেজাজে খেলেন সাদমান। ছবি- ইউসুফ আলী (সিলেট থেকে)

এর আগে আজ (বুধবার) সকালে দ্বিতীয় দিনের খেলা শুরুর মাত্র ১৪ বলের মধ্যেই আয়ারল্যান্ডকে অলআউট করে দেয় বাংলাদেশ। ৮ উইকেটে ২৮০ রান নিয়ে দিন শুরু করা আইরিশরা আর মাত্র ৬ রান যোগ করতে পারে। তাইজুল ইসলাম দিনের শুরুতেই ম্যাথু হ্যামফ্রেসকে এবং পরের ওভারে হাসান মাহমুদ বাডি ম্যাককার্থিকে (৩১) বোল্ড করে দিলে আয়ারল্যান্ডের প্রথম ইনিংস ২৮৬ রানে থেমে যায়।

আরও পড়ুন

×