ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ছয়শ’র আগে ইনিংস ছাড়ল বাংলাদেশ

ছয়শ’র আগে ইনিংস ছাড়ল বাংলাদেশ
×

অধিনায়ক শান্তর সেঞ্চুরি উদযাপন। ছবি: ইউসুফ আলী

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫ | ১১:১৩ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ | ১৭:৩৮

সিলেট টেস্টের দ্বিতীয় দিন বাংলাদেশ ৮৫ ওভার ব্যাটিং করে ১ উইকেটে ৩৩৮ রান করেছিল। মাহমুদুল হাসান জয় ১৬৯ রানে অপরাজিত থেকে ডাবল সেঞ্চুরির আশা দিচ্ছিলেন। ৮০ রান করা মুমিনুল হক সেঞ্চুরির আশা দিচ্ছিলেন। কিন্তু তৃতীয় দিন সকালেই দু’জনের আশাভঙ্গ হয়। দু’জনই দুই রান করে যোগ করে সাজঘরে ফেরেন। পরে নাজমুল শান্ত সেঞ্চুরি করেই আউট হয়।

বাংলাদেশ ১৪১ ওভার ব্যাটিং করে ৮ উইকেটে ৫৮৭ রান করে ইনিংস ঘোষণা করেছে। প্রথম ইনিংস থেকে ৩০১ রানের লিড নিয়েছে। এর আগে সফরকারী আয়ারল্যান্ড প্রথম ইনিংসে ২৮৬ রান করে অলআউট হয়। 

এর আগে ওপেনার সাদমান ১০৪ বল খেলে ৮০ রান করে আউট হয়ে যান। জয়ের ক্যারিয়ার সেরা ইনিংস থামে ১৭১ রানে। তিনি ১৪টি চার ও চারটি ছক্কার শট তোলেন। ১৪তম টেস্ট সেঞ্চুরি মিস করা মুমিনুল হক ৮২ রান করে ফিরে যান। তার ব্যাট থেকে পাঁচটি চারের সঙ্গে দুটি ছক্কা আসে।

নাজমুল শান্ত ও মুশফিকুর রহিমের জুটি জমেনি। মুশফিক ২৩ রান করে ফিরলে তাদের ৭৯ রানের জুটি ভাঙে। তবে লিটন দাসের সঙ্গে অধিনায়ক শান্তর ৯৯৮ রানের জুটি হয়। উইকেটরক্ষক লিটন ৬৬ বলে আটটি চার ও এক ছক্কায় ৬০ রান করে ফিরলে ওই জুটি ভাঙে।

পরে শান্ত ১১৪ বলে ১৪টি চারের শটে ১০০ রান করেই আউট হন। এছাড়া মেহেদী ১৭ ও হাসান মাহমুদ ১৬ রান যোগ করেন। তাইজুল ও হাসান মুরাদের ক্রিজে থাকতে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। মিরাজ আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ওপেনিং জুটিতে ১৬৮ রান পায়। দ্বিতীয় উইকেট জুটি দাঁড়ায় ১৭৩ রানের। 

অলআউট আইরিশরা: সিলেট টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম ওভারে উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে পল র্স্টালিং ও কেডে কারমাইকেলের ব্যাটে দারুণ প্রথম সেশন কাটায়। দ্বিতীয় সেশনে র্স্টালিং ৬০ রান করে ফিরে যান। কেডে কারমাইকেল ৫৯ রান করে সাজঘরে ফিরে যান। এছাড়া কার্টুস ক্যাম্পার ৪৪ ও লরকান টাকার ৪১ রান করে আউট হন। লোয়ারের দৃঢ়তায় আইরিশরা তিনশ’র আশা দিচ্ছিল। কিন্তু জর্ডান নেইল ৩০ ও বেরি ম্যাককার্টি ৩১ রান করে আউট হয়ে যান। সকালে হাসান মাহমুদ ও তাইজুল উইকেট নিয়ে ৯২.২ ওভারে ২৮৬ রানে অলআউট করে তাদের।

স্পিনারদের উইকেট ভাগাভাগি: আয়ারল্যান্ডের প্রথম ইনিংসের ১০ উইকেটের ৭ উইকেট নিয়েছেন বাংলাদেশের তিন স্পিনার। এর মধ্যে মেহেদী মিরাজ ৫০ রান দিয়ে ৩ উইকেট নেন। হাসান মুরাদ ও তাইজুল ইসলাম যথাক্রমে ৪৭ ও ৭৮ রান দিয়ে নেন ২টি করে উইকেট। পেসার হাসান মাহমুদ ২টি এবং নাহিদ রানা ১ উইকেট নিয়েছেন।

আরও পড়ুন

×