ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কেকেআরের কোচিং স্টাফে শেন ওয়াটসন  

কেকেআরের কোচিং স্টাফে শেন ওয়াটসন  
×

সাবেক অজি ক্রিকেটার ওয়াটসন। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫ | ১৬:৪১

তিন বছর পর আইপিএল কোচিংয়ে ফিরছেন শেন ওয়াটসন। কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। এর আগে রিকি পন্টিংয়ের অধীনে দিল্লি ক্যাপিটালসে সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। 

কেকেআর এর আগে অভিষেক নায়ারকে তাদের হেড কোচের দায়িত্ব দিয়েছে। অভিষেক পূর্বে কেকেআরের কোচিং স্টাফের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। সংক্ষিপ্ত মেয়াদে ভারতীয় জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্বও পালন করেছেন তিনি। 

কোচিংয়ে ওয়াটসন এখনো বড় নাম না হলেও দুর্দান্ত আন্তর্জাতিক ও আইপিএল ক্যারিয়ার পার করেছেন। অস্ট্রেলিয়ার হয়ে ২০০৭ ও ২০১৫ বিশ্বকাপ জিতেছেন তিনি। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে অস্ট্রেলিয়ার অনেক জয়ে বড় ভূমিকা রেখেছেন। 

আইপিএলে ওয়াটসন ১৪৫ ম্যাচ খেলেছেন। চারটি সেঞ্চুরি আছে তার নামের পাশে। কেকেআরের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত ওয়াটসন বলেছেন, ‘কেকেআরের অংশ হতে পারা সম্মানের। সর্বদা দলটির প্রতিশ্রুতি এবং ভক্তদের আবেগের প্রশংসা করি আমি। কোচিং স্টাফের সঙ্গে খুব আন্তরিকভাবে কাজ করতে এবং আরেকটি শিরোপা জিততে মুখিয়ে আছি।’  

আরও পড়ুন

×