ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

যশোরে তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু

যশোরে তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু
×

উদ্বোধনী ম্যাচ শেষে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার তুলে দেন তাবিথ

যশোর অফিস

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫ | ১৯:৩৮

যশোরে বিএনপির উদ্যোগে দলের স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেকমন্ত্রী তরিকুল ইসলামের স্মরণে শুরু হয়েছে ‘তরিকুল ইসলাম স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার বিকালে স্থানীয় উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। 

এসময় তিনি বলেন, তৃণমূল পর্যায়ের ফুটবলকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে কাজ করছে বাফুফে। স্থানীয়ভাবে ফুটবলের প্রসার ঘটলে তা জাতীয় পর্যায়ে ছড়িয়ে যায় এবং ভালো ফুটবলার কেন্দ্রীয় টুর্নামেন্টে সুযোগ পায়। তাই আমরা তৃণমূলে নজর দিয়েছি।

বাফুফের সভাপতি তাবিথ আউয়াল বলেন, তৃণমূল পর্যায়ের খেলাধুলা শুধু আমরা হার জিতের জন্য খেলি না। খেলাধুলার মাধ্যমে দেশ পুনর্গঠনের যে প্রচেষ্টা; সেই প্রক্রিয়ার অংশও এই তৃর্ণমূলের টুর্নামেন্ট। ক্রীড়াবিদরা প্রতিহিংসায় বিশ্বাসী না। এটিই শিখিয়েছেন দেশনেত্রী খালেদা জিয়া। আমাদের সমাজে সমতা বন্ধুত্বশীল সৃষ্টি করে এই ক্রীড়া।

নারী ফুটবলের সাফল্যের কথা উল্লেখ করে তাবিথ আউয়াল বলেন, এই অঞ্চলে নারী ফুটবল পিছিয়ে; পুরুষের পাশাপাশি নারী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করতে হবে। যে নারীরা আমাদের ফুটবলে বিশ্বে এতো পরিচিতি করেছে; তাদের দিকেও আমাদের আরোও জোর দিতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বাফুফের সহ সভাপতি নাসের শাহরিয়ার শাহরিয়ার জাহেদী, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা সাধারণ আনজুরুল হক খোকন, টুর্নামেন্ট কমিটির সমন্বয়কারী মাহতাব নাসির পলাশ প্রমুখ। 

টুর্নামেন্টে সদর উপজেলার ১৫টি ইউনিয়ন অংশ নিচ্ছে। রোমাঞ্চকর উদ্বোধনী ম্যাচে বিপুল দর্শকের উপস্থিতিতে ফতেপুর ইউনিয়ন দুই শূণ্য গোলে পরাজিত করে উপশহর ইউনিয়নকে। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই ম্যাচে উভয় দলের পক্ষে অংশ নেয় পাঁচ নাইজেরিয়ান খেলোয়াড়।  যা ম্যাচটিকে আরও উপভোগ্য করে তোলে। শেষে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার তুলে দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল।

আরও পড়ুন

×