ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

হাসপাতাল ছাড়লেও গিলকে নিয়ে অনিশ্চয়তা

হাসপাতাল ছাড়লেও গিলকে নিয়ে অনিশ্চয়তা
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫ | ১৪:৪৫

ঘাড়ের সমস্যা কাটিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ভারতের টেস্ট অধিনায়ক শুভমান গিল। তবে অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি। কলকাতা টেস্ট থেকে ছিটকে যাওয়া এই ব্যাটার এখনও মাঠে ফেরার জন্য প্রস্তুত নন। ফলে আগামী শনিবার (২২ নভেম্বর) গুয়াহাটিতে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে তার খেলা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

ইডেন গার্ডেনসে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ঘাড়ে অস্বস্তি বোধ করায় মাঠ ছাড়েন গিল। পরে তাকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, তাকে কিছু সময়ের জন্য আইসিইউতেও (ইন্টেন্সিভ কেয়ার ইউনিট) রাখা হয়েছিল।

যদিও গুরুতর শঙ্কা এড়িয়ে তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তবে মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে থাকবেন। ইডেনে আগামীকাল (মঙ্গলবার) দলের অনুশীলনে তার যোগ দেওয়ার কোনো সম্ভাবনা নেই। এমনকি ঘাড়ের সমস্যার কারণে বাণিজ্যিক বিমানে ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায় বুধবার দলের সঙ্গে তার গুয়াহাটি যাওয়াও অনিশ্চিত।

আরও পড়ুন

×