ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

অলআউট আইরিশরা, ফলোঅন করায়নি বাংলাদেশ

অলআউট আইরিশরা, ফলোঅন করায়নি বাংলাদেশ
×

তৃতীয় দিন বাংলাদেশ দলের উইকেট উদযাপন। ছবি: বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫ | ১০:৪৭ | আপডেট: ২১ নভেম্বর ২০২৫ | ১৫:১৫

দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলা মুশফিকুর রহিম সেঞ্চুরির কীর্তি গড়েছেন। সেঞ্চুরি করেছেন লিটন দাসও। তাদের ব্যাটে প্রথম ইনিংসে ৪৭৬ রানে থামে বাংলাদেশ। জবাবে তৃতীয় দিন দ্বিতীয় সেশনে ২৬৫ রানে অলআউট হয়েছে আয়ারল্যান্ড। প্রথম ইনিংসে বাংলাদেশ ২১১ রানের লিড নিয়েছে। ১১ রানে পিছিয়ে থাকায় তারা ফলোঅনে পড়ে। তবে ফলোঅন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।   

ঢাকা টেস্টের দ্বিতীয় দিন আয়ারল্যান্ড ৩৮ ওভারে ৯৮ রানে ৫ উইকেট হারায়। সেখান থেকে লরকান টাকার, স্টিফেন দোহানি ও জর্ডান নেইল প্রতিরোধ গড়ে তোলেন। টাকার ৭৫ রান করে অপরাজিত ছিলেন। এর আগে আয়ারল্যান্ড ওপেনিংয়ে ৪১ রান পায়ঠ পল র্স্টালিং ২৭ বলে ২৬ রান করেন। অন্য ওপেনার আন্দ্রে বালবির্নি ২১ রানে ফিরে যান। পরে কেদে কারমাইকেল ১৭ রান করে ফেরেন। হ্যারি টেক্টর ১৪ ও কার্টুস ক্যাম্পার শূন্য করেন।

টাকারের সঙ্গে দোহানির ৮১ রানের জুটি হয়। নেইলের সঙ্গে ৭৪ রানের জুটি গড়েন টাকার। দোহানির ব্যাট থেকে ৪৬ ও নেইলের ব্যাট থেকে ৪৯ রান পেয়েছে আয়ারল্যান্ড। বাংলাদেশের হয়ে বাঁ-হাতি স্পিনার তাইজুল ৪  উইকেট নিয়েছেন। দুটি করে উইকেট নিয়েছেন খালেদ মাহমুদ ও হাসান মুরাদ। পেসার এবাদত ও স্পিনার মিরাজের দখলে গেছে একটি করে উইকেট। 

মুশফিক-লিটনের সেঞ্চুরি: মুশফিকুর রহিমের ১৩তম সেঞ্চুরির ইনিংস ১০৬ রানে থামে। তিনি ২১৩ বল খেলে পাঁচটি চারের শট ইনিংস সাজান। লিটন দাস ১৯২ বলে ১২৮ রান করে আউট হন। তিনি আটটি চার ও চারটি ছক্কা দ্রুত দলের রান বাড়িয়ে নেন। টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরিতে দেশের পঞ্চম ব্যাটার হিসেবে তিন হাজার রান ছাড়িয়েছেন তিনি। ফিফটির আশা দেওয়া মেহেদী মিরাজ ৪৭ রানে আউট হন।

মুমিনুল-লিটনের সঙ্গে মুশফিকের জুটি: ঢাকা টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৫২ রানের ওপেনিং জুটি পায় বাংলাদেশ। দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় যথাক্রমে ৩৫ ও ৩৪ রান করে সাজঘরে ফিরে যান। পরেই নাজমুল শান্ত ফিরলে ৯৫ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে মুমিনুল হক ও মুশফিকুর রহিম ১০৭ রানের জুটি গড়েন। মুমিনুল ৬৩ রান যোগ করে আউট হয়ে যান। পরে লিটন দাসের সঙ্গে মুশফিকের ৯০ রানের জুটিতে ব্যাটিংয়ে কর্তৃত্ব হাতে রাখে স্বাগতিকরা।

অ্যান্ডি ম্যাকব্রিনির লড়াই: প্রথম দিন আয়ারল্যান্ড হাতের হাতে থাকা সকল বোলিং অস্ত্রই ব্যবহার করেছে। ছয় বোলার দিয়ে ৯০ ওভার বোলিং করালেও প্রথম চার ব্রেক থ্রুই দেন দলটির স্পিনার অ্যান্ডি ম্যাকব্রিনি। ইনিংসের শেষ দুই উইকেটও নেন তিনি। দ্বিতীয় দিন ম্যাথু হামফ্রিজ ও গাভিন হোয়ে দুটি করে উইকেট নেন।

আরও পড়ুন

×