ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

সেরাটা খেলতে পারলে তাদের হারাতে পারতাম: লিটন 

সেরাটা খেলতে পারলে তাদের হারাতে পারতাম: লিটন 
×

ম্যাচ হেরে মাঠ ছাড়ার সময় হৃদয়রা। ছবি: মো রাশেদ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫ | ২২:২৪

টিম ম্যানেজমেন্ট ঘরের মাঠের উইকেট চিনতে পেরেছিলেন কিনা প্রশ্ন তোলা যায়। চট্টগ্রামের উইকেট ব্যাটিং বান্ধব হিসেবে স্বীকৃত। সতেজ উইকেটে টস জিতেও ব্যাটিং করেনি বাংলাদেশ। শিশিরের প্রভাব কাজে লাগাতে গিয়ে আইরিশদের স্পিন তোপে ব্যাটিং ধসে ৩৯ রানের বড় ব্যবধানে হেরেছে লিটন দাসের দল। 

ম্যাচ শেষে লিটন জানিয়েছেন, বোলাররা ২৫-৩০ রান বেশি দিয়েছে। ব্যাটিংয়ে তারা ভালো করতে পারেনি। তবে নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারলে, তারা আয়ারল্যান্ডের বিপক্ষে জিততে পারতো। 

লিটন বলেন, ‘বোলাররা ভালো করেছে। বিশেষ করে মুস্তাফিজ। তারপরও আমি মনে করি, আরেকটু ভালো বোলিং করা গেলে ২৫-৩০ রান কমে তাদের আটকানো যেতো।’ 

হৃদয়ের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন অধিনায়ক লিটন। টি-২০ ফরম্যাটে রানে ছিলেন না তিনি। হৃদয়ের ভালো ব্যাটিং দলের জন্য গুরুত্বপূর্ণ আখ্যা দেন লিটন, ‘হৃদয়কে আমাদের দরকার। আশা করি, সামনেও সে এভাবে ব্যাটিং করবে। আমি এই দলের ওপর বিশ্বাস রাখছি। সেরাটা খেলতে পারলে, তাদের হারাতে পারতাম।’

আরও পড়ুন

×