ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রংপুরে মাস্টার্স কাপে ঢাকা সোনালী অতীত চ্যাম্পিয়ন

রংপুরে মাস্টার্স কাপে ঢাকা সোনালী অতীত চ্যাম্পিয়ন
×

ঢাকা সোনালী অতীত চ্যাম্পিয়ন।

রংপুর অফিস

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫ | ২০:২২

ওয়ালটন মাস্টার্স কাপ ফুটবল টুর্নামেন্টে ঢাকা সোনালী অতীত ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার রংপুর স্টেডিয়ামে ফাইনালে লালমনিরহাট সোনালী অতীতকে ১-০ গোলে হারিয়েছে ঢাকা সোনালী অতীত। ম্যাচের প্রথমার্ধে ঢাকা দল গোল করে। যা আর শোধ করতে পারেনি লালমনিরহাট। 

রংপুর সোনালী অতীত ক্লাবের সাধারণ সম্পাদক রাকিবুজ্জামান রাকিবের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব জাকির হোসেন। তারা বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন। 

এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মঞ্জু আহমেদ আজাদ, সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও সোনালী অতীত ক্লাবের সংগঠক মাহমুদুর রহমান টিটু, ক্রীড়া সংগঠক আতিকুল আতিক, ব্যবসায়ী ও সমাজসেবক তানবীর হোসেন আশরাফী প্রমুখ।

রংপুর সোনালী অতীত ক্লাবের আয়োজনে দুটি গ্রুপে ভাগ হয়ে টুর্নামেন্টে অংশ নেয় ঢাকা, বগুড়া, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী ও রংপুর দল। এক সময়ের মাঠ কাঁপানো জাতীয় দলসহ স্বনামধন্য ফুটবল খেলোয়াররা এতে অংশ নেন।

আরও পড়ুন

×