ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন
×

টস হেরে বোলিংয়ে বাংলাদেশ। ছবি: বিসিবি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫ | ১৭:৩৬ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ | ১৭:৪৯

সিরিজের প্রথম টি-২০ ম্যাচে আয়ারল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সিরিজে ফেরার দ্বিতীয় ম্যাচে টস হেরে শুরুতে বোলিং করবে বাংলাদেশ। প্রথম ম্যাচেও টস হেরে শুরুতে বল করেছিল স্বাগতিকরা। 

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে দ্বিতীয় এই টি-২০ ম্যাচে বাংলাদেশ একাদশে তিন পরিবর্তন এনেছে। ব্যাটার জাকের আলী, পেসার শরিফুল ইসলাম ও লেগ স্পিনার রিশাদ হোসেন নেই একাদশে। তাদের জায়গায় যথাক্রমে একাদশে ঢুকেছেন নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন ও শেখ মাহেদী।

আয়ারল্যান্ড তাদের একাদশে এক পরিবর্তন এনেছে। পেস বোলিং অলরাউন্ডার কার্টিস ক্যাম্পারের জায়গায় একাদশে ঢুকেছেন ডানহাতি স্পিন অলরাউন্ডার বেন ক্যালিটজ। 

বাংলাদেশ একাদশ: তানজিদ তামিম, পারভেজ ইমন, লিটন দাস, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, নুরুল হাসান, শেখ মাহেদী, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম সাকিব, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান। 

আয়ারল্যান্ড একাদশ: পল র্স্টালিং, টিম টেক্টর, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন ক্যালিটজ, জর্জ ডকরেল, গ্যারেথ ডিলানি, মার্ক এডায়ার, বেরি ম্যাককার্টি, ম্যাথু হামফ্রিজ, জস লিটিল। 


 

আরও পড়ুন

×