ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

সিরিজে ফেরার ম্যাচেও বড় লক্ষ্য পেল বাংলাদেশ

সিরিজে ফেরার ম্যাচেও বড় লক্ষ্য পেল বাংলাদেশ
×

বাংলাদেশ দলের আউটের আবেদন। ছবি: বিসিবি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫ | ১৮:৪৩ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ | ২০:০১

সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে ঝড়ো শুরু করে আয়ারল্যান্ড। ৫৭ রানের ওপেনিং জুটি পায় তারা। মিডল ওভারে আইরিশদের রানের লাগাম টেনে ধরলেও লরকান টাকারের ব্যাটে ৬ উইকেট হারিয়ে ১৭০ রান করে তারা। প্রথম ম্যাচে ১৮১ রান করেছিল আয়ারল্যান্ড। 

ওপেনিংয়ে দারুণ জুটি দিয়ে ফেরা আইরিশ অধিনায়ক ও ওপেনার পল স্টার্লিং ১৪ বলে তিন চার ও দুই ছক্কায় ২৯ রানের ইনিংস খেলেন। অন্য ওপেনার টিম টেক্টর ২৫ বলে চারটি চার ও দুই ছক্কায় ৩৮ রান করে আউট হন। একই ওভারে শেখ মেহেদীর শিকার হন হ্যারি টেক্টর। তিনি ১১ রান করে ফিরলে ৮৯ রানে ৩ উইকেট হারায় আইরিশরা। ১১ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০৬ রান তোলে দলটি।

মিডল ও স্লগে বাংলাদেশ ভালো বোলিং করেছে। তারপরও লরকান টাকার ৩২ বলে ৪১ রানের ইনিংস খেলেন। জর্জ ডকরেল ২১ বলে ১৮ রান যোগ করতে পারেন।

রিশাদ হোসেনের জায়গায় একাদশে ঢুকে ডানহাতি স্পিনার শেখ মেহেদী ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন। তানজিম সাকিব ৩ ওভারে ১৭ রান দিয়ে নেন ১ উইকেট। শরিফুল ইসলামের জায়গায় একাদশে ঢুকে মোহাম্মদ সাইফউদ্দিন ১ উইকেট নিলেও ৪ ওভারে ৪০ রান দেন। মুস্তাফিজ ও নাসুম আহমেদ যথাক্রমে ৩৯ ও ৩১ রান দিয়ে উইকেট শূন্য থাকেন। 

 

আরও পড়ুন

×