সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ছবি- মোঃ রাশেদ, চট্টগ্রাম থেকে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫ | ১৩:৫১ | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫ | ১৪:৪৯
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছেন আইরিশ অধিনায়ক পল স্টার্লিং।
সিরিজে ১-১ ব্যবধানে সমতা থাকায় আজ যারা জিতবে তারাই ট্রফি ঘরে তুলবে। আজ মঙ্গলবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে খেলবে দুদল। বাংলাদেশ সময় দুপুর ২টায় ম্যাচটি শুরু হবে। শেষ ম্যাচে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ফিরেছেন শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও শামীম হোসেন।
আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, লোরকান টাকার (উইকেটকিপার), কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক আদাইর, ক্রেগ ইয়াং, মার্ক হামফ্রিস ও বেন হোয়াইট।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
- বিষয় :
- বাংলাদেশ
- আয়ারল্যান্ড
