ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

র‌্যাঙ্কিংয়ে ২১ লাফ ইমনের, আটে মুস্তাফিজ 

র‌্যাঙ্কিংয়ে ২১ লাফ ইমনের, আটে মুস্তাফিজ 
×

পারভেজ ইমন ও মুস্তাফিজুর রহমান।

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫ | ১৭:৪২

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজ শেষে র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের বেশ ক’জন ক্রিকেটারের। এর মধ্যে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে ২১ ধাপ এগিয়েছেন টপ অর্ডার ব্যাটার পারভেজ ইমন। তাওহীদ হৃদয় পাঁচ ধাপ এগিয়েছেন।

বোলিং র‌্যাঙ্কিংয়ে মুস্তাফিজুর রহমান দুই ধাপ এগিয়ে সেরা আটে উঠেছেন। ডানহাতি অফ স্পিনার শেখ মেহেদী তিন ধাপ এবং লেগ স্পিনার রিশাদ হোসেন পাঁচ ধাপ এগিয়েছেন। তারা যথাক্রমে ১৪ ও ১৯তম অবস্থানে আছেন।

মঙ্গলবার (২ অক্টোবর) শেষ আপডেট হওয়া র‌্যাঙ্কিং অনুযায়ী ইমন ৩৮তম অবস্থানে উঠে এসেছেন। তাওহীদ হৃদয় ক্যারিয়ার সেরা টি-২০ ইনিংস খেলে ৪২তম অবস্থানে আছেন। তার সঙ্গে যৌথভাবে ওই পজিশনে আছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল।

টি-২০’র ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে দেশের সেরা অবস্থানে আছেন ওপেনার তানজিদ তামিম। তিনি অবশ্য আয়ারল্যান্ড সিরিজ শেষে এক ধাপ পিছিয়ে ১৯তম অবস্থানে আছেন। তার মতো দুই ধাপ পিছিয়ে ৪৪তম স্থানে আছেন লিটন দাস।

টি-২০ ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে সেরা অবস্থানে আছেন ভারতের ব্যাটার অভিষেক শর্মা। ইংল্যান্ডের ফিল সল্ট আছেন দুইয়ে। বোলিং র‌্যাঙ্কিংয়ে ভারতের বরুণ চক্রবর্তী আছেন শীর্ষে। নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি আছেন দুইয়ে। অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে পাকিস্তানের সাঈম আইয়ূব শীর্ষে আছেন। দুইয়ে আছেন সিকান্দার রাজা। 

আরও পড়ুন

×