ডি ককের ঝড়ে দুইশ’ ছাড়ানো লক্ষ্য পেল ভারত
৯০ রানের ইনিংসের সময় কুইন্টন ডি কক। ছবি: এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫ | ২১:৩০ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ | ২১:৩০
পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের প্রথমটিতে জিতেছে ভারত। দ্বিতীয় ম্যাচে শুরুতে ব্যাট করে ৪ উইকেটে ২১৩ রানের বড় সংগ্রহ পেয়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে অবসর ভেঙে ফেরা ওপেনার কুইন্টন ডি কক ৯০ রানের ঝড়ো ইনিংস খেলেছেন।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতে ৪.১ ওভারে ৩৮ রান যোগ করে দক্ষিণ আফ্রিকা। রেজা হেনড্রিকস ১০ বলে ৮ রান করে ফিরে যান। দ্বিতীয় উইকেটে ৮৩ রান যোগ করেন ডি কক এবং অধিনায়ক এইডেন মার্করাম। তিনে নামা মার্করাম ২৬ বলে দুই ছক্কা ও এক চারে ২৯ রান যোগ করেন।
চারে নামা ডেওয়াল্ড ব্রেভিস খুব একটা সুবিধা করতে পারেননি। তিনি ১০ বলে ১৪ রান যোগ করেন। তবে ডি কক তাদের সঙ্গে ছোট ছোট জুটি গড়ে পুষিয়ে দেন। বাঁ-হাতি ব্যাটারের ৪৬ বলে খেলা ইনিংসে সাতটি ছক্কা ও পাঁচটি চারের শট ছিল। রান আউটে সেঞ্চুরি হাতছাড়া করেন তিনি।
শেষটায় রান বাড়িয়ে নেন ডোনোভান পেরেইরা ও ডেভিড মিলার। ২৭ বছর বয়সী স্পিন অলরাউন্ডার পেরেইরা ১৬ বলে ৩০ রানের ইনিংস খেলেন। তিন ছক্কা ও একটি চার মারেন তিনি। ১২ বলে ২০ রান যোগ করা মিলার দুটি চারের সঙ্গে ছক্কা মারেন একটি।
ভারতের দুই স্পিনার বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল কিছুটা রান কম দিয়েছেন। লেগি বরুণ ৪ ওভারে ২৯ রান দিয়ে ২ উইকেট নেন। অক্ষর ৩ ওভারে ২৭ রান নিয়ে ১ উইকেট দখল করেন। পেসার অর্শদ্বীপ সিং ৪ ওভারে ৫৪ ও জাসপ্রিত বুমরাহ ৪ ওভারে ৪৫ রান দিয়ে উইকেট শূন্য থাকেন। হার্ডিক পান্ডিয়া ৩ ওভারে ৩৪ রান দিয়ে উইকেট পাননি। শিভাম দুবে ২ ওভারে ১৮ রান দেন।
- বিষয় :
- কুইন্টন ডি কক
