ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

৮ উইকেটে হারল হোবার্ট, ২ উইকেটই রিশাদের

৮ উইকেটে হারল হোবার্ট, ২ উইকেটই রিশাদের
×

রিশাদ হোসেনের উইকেট উদযাপন। ছবি: এক্স

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫ | ১৮:২২

বিগ ব্যাশে মেলবোর্ন স্টার্সের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে রিশাদ হোসেনদের দল হোবার্ট হ্যারিকেন। ম্যাচে হোবার্টের পক্ষে দুটি ব্রেক থ্রুই দেন বাংলাদেশের তারকা লেগ স্পিনার রিশাদ। অধিনায়ক মার্কোস স্টইনিসের অলরাউন্ডার নৈপূণ্যে ৪ ওভার থাকতে জয় তুলে নিয়েছে মেলবোর্ন।

বৃহস্পতিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৫৮ রান তোলে রিশাদদের হোবার্ট। গত ম্যাচে জয় পাওয়া দলটি এদিন ১০ রানে প্রথম ২ উইকেট হারিয়ে চাপে পড়ে। ৩৬ রানে তৃতীয় উইকেট হারানোয় চাপ আরও বাড়ে। সেখান থেকে চারে নামা বেন ম্যাকডরমিট ও পাঁচে নামা টিম ডেভিড ৮৩ রানের জুটি গড়েন।

ম্যাকডরমিট ৫২ বলে ৫৯ রান যোগ করেন। পাঁচটি চার ও দুটি ছক্কার শট তোলেন তিনি। টিম ডেভিড ৩১ বলে দুই চারের শটে ৩১ রান যোগ করেন। শেষটায় ব্যাটিংয়ে নেমে রিশাদ এক চারের শটে ৩ বলে ৫ রান করেন।

জবাব দিতে নেমে মেলবোর্ন ওপেনিংয়ে ৫৩ রানের জুটি পায়। ষষ্ঠ ওভারে আক্রমণে এসে থমাস ফ্রেশার রজার্সকে ক্যাচে পরিণত করেন তিনি। রজার্স ১৮ বলে ৩০ রানের ঝড়ো ইনিংস খেলেন। অষ্টম ওভারে ২০ বলে ২০ রান করা জো ক্লার্ককে ফিরিয়ে দলকে ম্যাচে ফেরান রিশাদ। কিন্তু দলের অন্য বোলাররা সুবিধা নিতে পারেননি। রিশাদ ৩ ওভারে ৩৩ রান দেন।

মেলবোর্নের হয়ে স্টইনিস ৩১ বলে দুইশ’ স্ট্রাইক রেটে ৬২ রানের ইনিংস খেলেন। সাতটি চার ও দুটি ছক্কা আসে তার ব্যাট থেকে। ক্যাম্পবেল কেলঅ্যাওয়ে ২৭ বলে ৪১ রান করেন। তার ব্যাট থেকে পাঁচটি চারের শট আসে। মেলবোর্নের হয়ে ৪১ বছর বয়সী পেসার পিটার সিডল ৪ ওভারে ৩০ রান দিয়ে ৩ উইকেট নেন। ম্যাচ সেরা হওয়া স্টইনিস ৩ ওভারে ১৮ রান দিয়ে ২ উইকেট নেন। পাকিস্তানি পেসার হ্যারিস রউফ ২ উইকেট দখল করেন।

আরও পড়ুন

×