ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রোনালদোর জোড়া গোলে আল নাসরের ইতিহাস

রোনালদোর জোড়া গোলে আল নাসরের ইতিহাস
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫ | ১৩:১২

ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে সৌদি প্রো লিগে নতুন ইতিহাস গড়েছে আল নাসর। শনিবার রাতে আল ওখদুদকে ৩-০ গোলে হারিয়ে লিগ ইতিহাসে প্রথম দল হিসেবে মৌসুমে প্রথম ১০ ম্যাচে টানা জয়ের নজির গড়েছে তারা। 

ম্যাচে শুরু থেকেই আগ্রাসী ছিল আল নাসর। ম্যাচের ৩১তম মিনিটে কর্নার থেকে পাওয়া বলে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল উৎসবের সূচনা করেন রোনালদো। প্রথমার্ধের যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোলটি আদায় করে নেন তিনি।

ম্যাচের ৬৫তম মিনিটে হ্যাটট্রিকও পেয়ে যেতে পারতেন রোনালদো, তবে অফসাইডের কারণে সেই গোলটি বাতিল হয়। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে দলের জয় নিশ্চিত করা তৃতীয় গোলটি করেন পর্তুগিজ সতীর্থ হোয়াও ফেলিক্স।

টানা দশম জয়ের ফলে ১০ ম্যাচে পূর্ণ ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল আল নাসর। দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের চেয়ে এখন ৪ পয়েন্টে এগিয়ে আছে তারা।

এই জয়ে আল নাসর ভেঙে দিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলালের আগের রেকর্ডটি। ২০১৮-১৯ মৌসুমে টানা ৯ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছিল আল হিলাল। সে সময় আল হিলালের ডাগআউটে থাকা পর্তুগিজ কোচ হোর্হে জেসুস এখন আল নাসরেরই কোচের দায়িত্ব সামলাচ্ছেন।

আরও পড়ুন

×