ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চুক্তি শেষ শমিতের, নতুন ঠিকানা কোথায়? 

চুক্তি শেষ শমিতের, নতুন ঠিকানা কোথায়? 
×

শমিত সোম

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫ | ২০:০৯

কানাডার লিগে খেলেন বাংলাদেশ জাতীয় দলের ২৮ বছর বয়সী মিডফিল্ডার শমিত সোম। ২০২৩ সালে ক্যাভালরি এফসিতে যোগ দেন তিনি। বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) ক্লাবটির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে শমিতের। ফ্রি এজেন্ট অর্থাৎ আজকের পর থেকে ক্লাববিহীন ফুটবলার হয়ে পড়বেন তিনি। 

কানাডার লিগে শমিতের ক্যারিয়ার ১০ বছরের। ২০১৬ সালে এফসি এডমন্টন দিয়ে ক্যারিয়ার শুরু করেন তিনি। ২০২১ মৌসুম শেষেও শমিত চুক্তিবিহীন ফুটবলারে পরিণত হয়েছিলেন। তবে ২০২২ সালে ফেস এফসিতে যোগ দেন তিনি। পরে ধারে এফসি এডমন্টন হয়ে ক্যাভালরির জার্সি পরেন। 

চুক্তি শেষে শমিত কোথায় যাবেন সে সম্পর্কে তেমন ধারণা পাওয়া যায়নি। ফুটবল দলবদলের বাজারেও নেই তেমন গুঞ্জন। তবে ট্রান্সফার মার্কেটের তথ্য অনুযায়ী, বর্তমান তার বাজারদর প্রায় ১ লাখ ৭৫ হাজার ইউরো বা প্রায় আড়াই কোটি টাকা। 

ফ্রি এজেন্টে শমিতকে কোন ক্লাব দলে নিতে চাইলে বেতন বাবদ বাজারদরের কাছাকাছি অর্থ দিতে হবে। সেন্ট্রাল এই মিডফিল্ডার গত এপ্রিলে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার সিদ্ধান্ত নেন। তখন শোনা গিয়েছিল, বাংলাদেশের একটি ক্লাব তাকে দলে নিতে আগ্রহ দেখিয়েছে। তখন শমিতের এজেন্টের পক্ষ থেকে বলা হয়েছিল, ক্যাভালরির সঙ্গে বর্তমান চুক্তি শেষ হওয়ার আগে ক্লাব পরিবর্তন নিয়ে তারা ভাবছেন না।   

আরও পড়ুন

×