ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

এলিমিনেটরে টস ভাগ্যে জয়ী সিলেট, ব্যাটিংয়ে রংপুর

এলিমিনেটরে টস ভাগ্যে জয়ী সিলেট, ব্যাটিংয়ে রংপুর
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬ | ১২:৫৫

বিপিএলের দ্বাদশ আসরে বার শুরু প্লে-অফের অগ্নিপরীক্ষা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স ও সিলেট টাইটান্স। হারলেই বিদায়, এমন সমীকরণের বাঁচা-মরার লড়াইয়ে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সিলেট অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ফলে আগে ব্যাট করতে নামছে রংপুর রাইডার্স।

রংপুরের বিপক্ষে একাদশে চারটি পরিবর্তন এনেছে সিলেট। ইংলিশ পেসার ক্রিস ওকস ও উইকেটকিপার ব্যাটার স্যাম বিলিংস সরাসরি জায়গা পেয়েছেন একাদশে। এছাড়াও দলে ফিরেছেন পেসার খালেদ আহমেদ ও অলরাউন্ডার আরিফুল ইসলাম।

অন্যদিকে রংপুর রাইডার্সও তাদের একাদশ সাজিয়েছে শক্তিশালী সব তারকা নিয়ে। দলে দুটি পরিবর্তন এনেছে তারা। পেস আক্রমণে মুস্তাফিজুর রহমান এবং অলরাউন্ডার হিসেবে কাইল মেয়ার্স এসেছেন।

সিলেট টাইটান্স একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তৌফিক খান তুষার, স্যাম বিলিংস, আফিফ হোসেন ধ্রুব, আরিফুল ইসলাম, মঈন আলী, ক্রিস ওকস, নাসুম আহমেদ, সালমান ইরশাদ ও খালেদ আহমেদ।

রংপুর রাইডার্স একাদশ: লিটন দাস, নুরুল হাসান সোহান, তাওহীদ হৃদয়, মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, নাহিদ রানা, আলিস আল ইসলাম, কাইল মেয়ার্স, খুশদিল শাহ, ডেভিড মালান ও ফাহিম আশরাফ।

আরও পড়ুন

×