ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ওকস-খালেদের পেসে লণ্ডভণ্ড রংপুর

ওকস-খালেদের পেসে লণ্ডভণ্ড রংপুর
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬ | ১৫:০০

মিরপুরের এলিমিনেটরের মতো স্নায়ুচাপের ম্যাচে অভিজ্ঞতার পসরা সাজিয়ে বসেছিল রংপুর রাইডার্স। কিন্তু মাঠের খেলায় দেখা মিলল উল্টো চিত্র। পেসার খালেদ আহমেদের বিধ্বংসী বোলিংয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ল রংপুরের ব্যাটিং লাইনআপ। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ১১১ রান তুলতে সক্ষম হয়েছে লিটন দাসের দল। দ্বিতীয় কোয়ালিফায়ারে পা রাখতে সিলেট টাইটান্সের প্রয়োজন ১১২ রান।

সিলেটের খালেদ আহমেদ একাই ধসিয়ে দিয়েছেন রংপুরের স্বপ্ন। ৪ ওভারে মাত্র ১৪ রান খরচায় তিনি তুলে নিয়েছেন ৪টি উইকেট। ইংলিশ পেসার ক্রিস ওকস ১৫ রান দিয়ে শিকার করেন ২ উইকেট। নাসুম আহমেদ মাত্র ১২ রান দিয়ে ২ উইকেট নেন।

ব্যাট করতে নেমে শুরুতেই ওকস ও খালেদের তোপের মুখে পড়ে রংপুর। স্কোরবোর্ডে ২৯ রান তুলতেই সাজঘরে ফেরেন দলের চার টপ ব্যাটার। তাওহিদ হৃদয় (৪), ডেভিড মালান (৪৪), অধিনায়ক লিটন দাস (১) ও কাইল মেয়ার্স (৮)।

দলের চরম বিপর্যয়ের মুখে দলের হাল ধরার চেষ্টা করেন মাহমুদউল্লাহ রিয়াদ ও খুশদিল শাহ। খুশদিল ১৯ বলে ৩ ছক্কায় ৩০ রানের ঝোড়ো ইনিংস খেলে বিদায় নেন। অন্যদিকে অভিজ্ঞ মাহমুদউল্লাহ ২৬ বলে ২ চার ও ২ ছক্কায় ৩৩ রান করেন। শেষদিকে নুরুল হাসান সোহান ২৪ বলে ১৮ রান করলেও বড় পুঁজি এনে দিতে ব্যর্থ হন। শেষ পর্যন্ত বোলারদের দাপুটে পারফরম্যান্সে ১১১ রানেই আটকে যায় গতবারের চ্যাম্পিয়নরা।

আরও পড়ুন

×