ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে সুপার সিক্সে যুব টাইগাররা

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে সুপার সিক্সে যুব টাইগাররা
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬ | ২১:৩৮

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে অনায়াসেই হারাল বাংলাদেশ। ৭ উইকেটের বড় জয়ে ভারত ও নিউজিল্যান্ডের সঙ্গে ‘এ’ গ্রুপ থেকে সুপার সিক্স নিশ্চিত করল যুব টাইগাররা।

শুক্রবার জিম্বাবুয়ের হারারেতে তাকাশিঙ্গা স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে যুক্তরাষ্ট্রকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিম তামিম। ইকবাল হোসেন ইমন ও আল ফাহাদদের তোপে নির্ধারিত ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ১৯৯ রান সংগ্রহ করে যুক্তরাষ্ট্র। জবাবে ৫১ বল হাতে রেখে মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।

২০০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশকে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার জাওয়াদ আবরার ও রিফাত বেগ। ওপেনিং জুটিতে ৮৬ বলে ৭৮ রান যোগ করেন তারা। জাওয়াদ ৪৭ এবং রিফাত ৩০ রান করে বিদায় নিলেও দলকে পথ হারাতে দেননি অধিনায়ক আজিজুল হাকিম।

তৃতীয় উইকেটে কালাম সিদ্দিকীকে সঙ্গে নিয়ে ১২৩ বলে ৮৮ রানের জুটি গড়েন আজিজুল। ৮২ বলে ২টি করে চার ও ছক্কায় ৬৪ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেন তিনি। শেষদিকে কালাম ৩০ এবং রিজান হোসেন ২০ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

এর আগে বোলিংয়ে নেমে শুরু থেকেই মার্কিন ব্যাটারদের চেপে ধরেন বাংলাদেশি পেসাররা। দলীয় ১ রানেই ওপেনার আমরিন্দার গিলকে ফিরিয়ে দেন ইকবাল হোসেন ইমন। যুক্তরাষ্ট্রের হয়ে সাহিল গ্রাগ ৩৫, অধিনায়ক উতক্রাশ সিবস্তভ ৩৯ রান করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। তবে অদনিত ঝাম্ব একপ্রান্ত আগলে রেখে ৬৯ বলে ৬৮ রানে অপরাজিত থেকে দলকে দুইশ-র কাছে নিয়ে যান।

বাংলাদেশের হয়ে বল হাতে ইকবাল হোসেন ইমন সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন। এছাড়া আল ফাহাদ, শাহরিয়ার আহমেদ এবং রিজান হোসেন প্রত্যেকে ২টি করে উইকেট নেন।

আরও পড়ুন

×