ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আবার সাবালেঙ্কা-রিবাকিনা ফাইনালে

আবার সাবালেঙ্কা-রিবাকিনা ফাইনালে
×

অস্ট্রেলিয়া ওপেনের ফাইনালে সাবালেঙ্কা ও বিরাকিনা (ডানে)।

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬ | ২০:১৩

অস্ট্রেলিয়া ওপেনের ফাইনালে উঠেছেন বেলারুশ তারকা আরিনা সাবালেঙ্কা। প্রথম সেমিফাইনালে ইউক্রেনের এলিনা সভিতোলিনাকে হারিয়েছেন তিনি। দ্বিতীয় সেমিফাইনালে যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলাকে হারিয়ে ফাইনালে উঠেছেন কাজাখস্তানের ইয়েলেনা রিবাকিনা। 

এ নিয়ে তৃতীয়বারের মতো অস্ট্রেলিয়া ওপেনের ফাইনালে সাবালেঙ্কা ও রিবাকিনা মুখোমুখি হবেন। এর আগে ২০২৩ সালের অস্ট্রেলিয়ান ওপেনে তারা মুখোমুখি হয়েছিলেন। তিন বছর আগের সেই ফাইনালে প্রথম গ্র্যান্ড স্লাম জিতেছিলেন বেলারুশের সাবালেঙ্কা। 

বৃহস্পতিবার ইউক্রেন-বেলারুশ বৈরী রাজনীতির উত্তাপ সাবালেঙ্কা-সভিতোলিনার কোর্টে পড়েনি। সাবালেঙ্কা ১ ঘণ্টা ১৬ মিনিটে ৬-২, ৬-৩ গেমে জিতে ফাইনালে ওঠেন। তবে অন্য ম্যাচে দুর্দান্ত লড়াই ছিল। পেগুলাকে ৬-৩, ৭-৬ (৯/৭) গেমে হারিয়েছেন রিবাকিনা। 

প্রথম সেটে রিবাকিনা সহজে জয় পায়। দ্বিতীয় সেটে তিনি ৫-৩ গেমে এগিয়ে গিয়েও পথ হারান। পেগুলা ম্যাচ টাইব্রেকারে নিয়ে যান। সেখানে ৭-৬ পয়েন্টে এগিয়ে গিয়েও হার মানেন পেগুলা। মেয়েদের এককের ফাইনাল আগামী শনিবার কোর্টে গড়াবে।

আরও পড়ুন

×