ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

লিপুকে আরও কিছুদিন চায় বিসিবি

লিপুকে আরও কিছুদিন চায় বিসিবি
×

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | ১২:৩২ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | ১৫:০৫

বিসিবির নির্বাচক প্যানেলের জন্য তৃতীয় সদস্য খুঁজে পেতেই ঘাম ছুটে গেছে নাজমুল আবেদীন ফাহিমের। আবদুর রাজ্জাক চাকরি ছেড়ে দেওয়ার পর তাঁর শূন্যস্থান পূরণ করতে পারেনি। সেখানে একজন প্রধান নির্বাচক খুঁজে নেওয়া কতটা কঠিন, তা ভালো করেই জানেন ফাহিম। এ কারণে গাজী আশরাফ হোসেন লিপুকে আরও কিছুদিন থেকে যাওয়ার অনুরোধ করেছেন তিনি। 

প্রধান নির্বাচক লিপু নিজেও পথ খোলা রেখেছেন। গতকাল সমকালকে তিনি বলেন, ‘আমি ১৫ ফেব্রুয়ারি একটি চিঠি দিয়েছি আমার পরিকল্পনা নিয়ে। ২৮ ফেব্রুয়ারি আমার চুক্তির শেষ ধরে নিয়ে ফাহিমকে জানিয়েছি। সে বলেছে, আরও কিছুদিন থাকার জন্য। সেটি ৩০ মার্চ বা ৩০ এপ্রিল হতে পারে। বেশি হলে ৩০ ডিসেম্বর পর্যন্ত চুক্তি নবায়ন করা যেতে পারে। কারণ, ২০২৭ সালে আমার ব্যক্তিগত অনেক কাজ আছে। বিসিবি কী করবে, সেটি তাদের সিদ্ধান্ত।’ 

জাতীয় দলের প্রধান নির্বাচক করা হয় সাবেক অধিনায়কদের থেকে। বিতর্কমুক্ত সাবেক অধিনায়ক খুব বেশি নেই। বয়স বিবেচনায় নিলে হাবিবুল বাশার হতে পারেন প্রধান নির্বাচক। মাহমুদউল্লাহ রিয়াদকেও বিবেচনায় নিতে পারে বোর্ড।

আরও পড়ুন

×