ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

টস জিতে উইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠাল জিম্বাবুয়ে

টস জিতে উইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠাল জিম্বাবুয়ে
×

ছবি- ক্রিকইনফো

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯:৩৩

টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে আজ দুই গ্রুপ চ্যাম্পিয়নের লড়াই। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। ফলে শুরুতে ব্যাটিং করবে ক্যারিবীয়রা।

এবারের আসরে ‘জায়ান্ট কিলার’ হিসেবে আবির্ভূত হয়েছে জিম্বাবুয়ে। প্রথম রাউন্ডে ‘বি’ গ্রুপে কোনো ম্যাচেই হারেনি তারা। ওমানকে হারিয়ে আসর শুরুর পর অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়ে বড় চমক দেখায় দলটি। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হলেও শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই সুপার এইটে পা রাখে তারা।

অন্যদিকে গত এক বছর টি টোয়েন্টিতে খুব একটা ছন্দে না থাকলেও এবারের বিশ্বকাপে দারুণ খেলছে ওয়েস্ট ইন্ডিজ। ‘সি’ গ্রুপে নিজেদের সব ম্যাচে জিতে অপরাজিত থেকেই সুপার এইটে জায়গা করে নিয়েছে তারা। গ্রুপ পর্বে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ইতালি ও নেপালকে হারিয়েছে ক্যারিবীয়রা।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্র্যান্ডন কিং, শাই হোপ (অধিনায়ক ও উইকেটকিপার), শিমরন হেটমায়ার, রভম্যান পাওয়েল, শেরফান রাদারফোর্ড, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, ম্যাথু ফোর্ড, আকিল হোসেন, গুদাকেশ মোতি ও শামার জোসেফ।

জিম্বাবুয়ে একাদশ: ব্রায়ান বেনেট, তাদিওয়ানাশে মারুমানি (উইকেটকিপার), ডিওন মায়ার্স, সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, টনি মুনিওঙ্গা, তাশিঙ্গা মুসেকিওয়া, ব্র্যাড ইভান্স, গ্রায়েম ক্রেমার, রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি।

আরও পড়ুন

×