ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

তিনটি স্টেডিয়াম পাবে বাফুফে

তিনটি স্টেডিয়াম পাবে বাফুফে
×

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১৫:৪৭

শুধু ফুটবলের জন্য ঢাকা জাতীয় স্টেডিয়াম অনেকবারই চেয়েছিল বাফুফে। কিন্তু তা পায়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এই মাঠে আছে অ্যাথলেটিকসের টার্ফ। এখানে জাতীয় অ্যাথলেটিকস অনুষ্ঠিত হয়। একমাত্র কমলাপুর স্টেডিয়াম বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আওতাধীন। গতকাল জাতীয় ক্রীড়া পরিষদে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে বৈঠকে নিজেদের মাঠ সংকটের বিষয়টি উপস্থাপন করেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। সাবেক ফুটবলার হিসেবে আমিনুলও জানেন সমস্যাটি। তাই বাফুফেকে তিনটি স্টেডিয়ামে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা চুক্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তিনটি মাঠ ফুটবল ফেডারেশনকে হস্তান্তর করব।’

কমলাপুরের গ্যালারি ও স্টেডিয়ামের আবাসন ফেডারেশনকে হস্তান্তর করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। একই সঙ্গে সিলেট জেলা স্টেডিয়াম ও চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়াম দেওয়া হবে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় শুরু হওয়া এই বৈঠকে তাবিথ আউয়ালের সঙ্গে সহসভাপতি নাসের শাহরিয়ার জাহেদি, ফাহাদ করিম ও অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফেডারেশনের প্রতিনিধিরা মন্ত্রীর কাছে বেশ কিছু দাবি তুলে ধরেন, যার মধ্যে শুধু ফুটবলের জন্য নির্দিষ্ট ভেন্যুর বিষয়টি প্রধান দাবি হিসেবে উঠে আসে।
 

আরও পড়ুন

×