ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ভিয়েতনামের বিপক্ষে হামজা-শমিত, নেই জামাল

ভিয়েতনামের বিপক্ষে হামজা-শমিত, নেই জামাল
×

ছবি- বাফুফে

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬ | ১৭:৩১

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের হ্যাং ডে স্টেডিয়ামে আজ ফিফা প্রীতি ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হতে যাওয়া এই ম্যাচের জন্য চূড়ান্ত একাদশ ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।

একাদশে আছেন লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরী। একাদশে রাখা হয়নি নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়াকে। তার জায়গায় আজ দলকে নেতৃত্ব দেবেন সোহেল রানা। ফাহামেদুল ইসলাম এবং জায়ান আহমেদও  আজ বাংলাদেশের হয়ে মাঠে নামবেন। 

গোলপোস্টের নিচে ভরসা হিসেবে আছেন মেহেদী হাসান শ্রাবণ। রক্ষণে অভিজ্ঞ তপু বর্মণের সাথে জুটি বাঁধবেন তারিক রায়হান কাজী। উইংয়ে সাদ উদ্দিন এবং মাঝমাঠে হামজা-সোহেল রানার সাথে থাকবেন শমিত সোম। আক্রমণভাগে ভিয়েতনামের রক্ষণভাগকে ব্যস্ত রাখার দায়িত্ব পালন করবেন ফয়সাল আহমেদ ফাহিম ও মিরাজুল ইসলাম।

বাংলাদেশ একাদশ:মেহেদী হাসান শ্রাবণ (গোলরক্ষক), শাকিল আহাদ তপু, তারিক রায়হান কাজী, ফাহমেদুল ইসলাম, জায়ান আহমেদ, সাদ উদ্দিন, হামজা চৌধুরী, সোহেল রানা (অধিিনায়ক), শমিত সোম, ফয়সাল আহমেদ ফাহিম ও মিরাজুল ইসলাম।

আরও পড়ুন

×