ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আর্সেনালকে টপকে চূড়ায় ম্যানসিটি, অবনমন নিশ্চিত বার্নলির

আর্সেনালকে টপকে চূড়ায় ম্যানসিটি, অবনমন নিশ্চিত বার্নলির
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬ | ১২:৫৫

এবারের প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে অনেকটা সময় রাজত্ব করলেও শেষ মুহূর্তে এসে ম্যানচেস্টার সিটির কাছে শীর্ষস্থান হারিয়েছে আর্সেনাল। বুধবার রাতে টাফ মুরে স্বাগতিক বার্নলিকে ১-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের চূড়ায় উঠে গেছে পেপ গার্দিওলার দল।

ম্যাচের একদম শুরুতেই সিটির হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন আর্লিং হালান্ড। এই জয়ে ৩৩ ম্যাচে ২১ জয় ও ৭ ড্রয়ে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে সিটিজেনরা। সমান ম্যাচে সমান পয়েন্ট ও গোল ব্যবধান থাকা সত্ত্বেও শুধু মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে নেমে গেছে আর্সেনাল। অন্যদিকে, ৫৮ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড ও অ্যাস্টন ভিলা এবং ৫৫ পয়েন্ট নিয়ে লিভারপুল শিরোপা দৌড়ে থাকলেও, লড়াইটা এখন মূলত সিটি ও আর্সেনালের মধ্যেই সীমাবদ্ধ।

নিজেদের মাঠে এই হারের ফলে প্রিমিয়ার লিগ থেকে অবনমন নিশ্চিত হয়ে গেছে বার্নলির। ৩৪ ম্যাচে মাত্র ২০ পয়েন্ট নিয়ে টেবিলের ১৯ নম্বরে আছে তারা। লিগের বাকি ৪ ম্যাচ জিতলেও অবনমন অঞ্চল থেকে বের হতে পারবে না দলটি। এর আগে চলতি মৌসুমে প্রথম দল হিসেবে লিগ থেকে অবনমন নিশ্চিত হয়েছিল উলভারহ্যাম্পটনের।

আরও পড়ুন

×