এশিয়ান রাজত্ব ধরে রাখল সৌদি ক্লাব আল-আহলি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬ | ১৩:১৫
মাঠে তখন মাত্র ৯ জন ফুটবলার, বিপরীতে পূর্ণ শক্তির প্রতিপক্ষ। এমন প্রতিকূল অবস্থায় থেকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মুকুট ধরে রাখল আল-আহলি। শনিবার রাতে জাপানের ক্লাব মাচিদা জেলভিয়াকে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো এশিয়া সেরার শিরোপা উঁচিয়ে ধরেছে সৌদি আরবের এই ক্লাবটি।
সৌদি আরবের কিং আব্দুল্লাহ স্পোর্টিং সিটিতে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত ৯০ মিনিটে কোনো গোল করতে পারেনি কোনো পক্ষই। আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ জমে উঠলেও আল-আহলি শিবিরে বড় ধাক্কা আসে ৬৮ মিনিটে। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন জাকারিয়া আল হাওসাওয়ি। ১০ জনের দল নিয়ে খেলার সময় মোহাম্মদ ইউসুফও লাল কার্ড দেখলে ৯ জনে পরিণত হয় সৌদি ক্লাবটি।
৯ জন নিয়ে ম্যাচ যখন অতিরিক্ত সময়ে গড়ায় তখন সবাই ধরেই নিয়েছিল চ্যাম্পিয়ন হতে যাচ্ছে মাচিদা। কিন্তু ম্যাচের নাটকীয়তা তখনও বাকি। ম্যাচের ৯৬ মিনিটে পাল্টা আক্রমণ থেকে গোল করে দলকে লিড এনে দেন ফারাস আল-বারকান। ৯ জনের দল নিয়েও সেই লিড শেষ পর্যন্ত ধরে রেখে অসাধ্য সাধন করে স্বাগতিকরা।
এই জয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সর্বোচ্চ চারবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল আল-আহলি। এছাড়া আধিপত্য বজায় রেখে টানা দ্বিতীয় শিরোপা উদযাপনে মাতল রিয়াদ মাহরেজ-ফিরমিনোদের সতীর্থরা।
- বিষয় :
- এএফসি
