ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শাহ্জালাল ইসলামী ব্যাংকের স্পন্সরে টেনিস টুর্নামেন্ট

শাহ্জালাল ইসলামী ব্যাংকের স্পন্সরে টেনিস টুর্নামেন্ট
×

শাহ্জালাল ইসলামী ব্যাংকের স্পন্সরে শুরু হচ্ছে টেনিস টুর্নামেন্ট

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০২৬ | ২১:৫৮ | আপডেট: ১৩ মে ২০২৬ | ২২:০১

বাংলাদেশ টেনিস ফেডারেশনের উদ্যোগে আগামী ১৪ মে থেকে ২০ মে ২০২৬ পর্যন্ত রাজধানীর রমনায় অবস্থিত জাতীয় টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘শাহ্জালাল ইসলামী ব্যাংক উন্মুক্ত ও জুনিয়র টেনিস টুর্নামেন্ট-২০২৬।’

টুর্নামেন্ট উপলক্ষে বুধবার জাতীয় টেনিস কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ (কারেন), টুর্নামেন্ট ডিরেক্টর শফিকুল ইসলাম সোহেল, টুর্নামেন্ট রেফারি জেইন ওমর, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান কে. এম. হারুনুর রশীদ এবং জনসংযোগ বিভাগের এক্সিকিউটিভ অফিসার নজরুল ইসলাম।

আয়োজকরা জানান, এবারের টুর্নামেন্টে দেশের বিভিন্ন জেলা ও ক্লাব থেকে দুই শতাধিক খেলোয়াড় অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারী উল্লেখযোগ্য ক্লাবগুলোর মধ্যে রয়েছে জাতীয় টেনিস কমপ্লেক্স, বিকেএসপি, ঝালকাঠি টেনিস ক্লাব, রাজশাহী টেনিস ক্লাব, সিলেট টেনিস ক্লাব, মাদারীপুর টেনিস ক্লাব, জামালপুর টেনিস ক্লাব, মাগুরা টেনিস ক্লাব, শরিয়তপুর টেনিস ক্লাব, গুলশান ইয়ুথ ক্লাব, গুলশান ক্লাব, উত্তরা ক্লাব, অফিসার্স ক্লাব ও ইঞ্জিনিয়ার্স ক্লাব।

প্রতিযোগিতায় মোট আটটি বিভাগে খেলা অনুষ্ঠিত হবে। বিভাগগুলো হলো— পুরুষ একক, মহিলা একক, পুরুষ দ্বৈত, মহিলা দ্বৈত, অনূর্ধ্ব-১২ বালক ও বালিকা একক এবং অনূর্ধ্ব-১৬ বালক ও বালিকা একক। প্রতিযোগিতার সব ম্যাচ অনুষ্ঠিত হবে নক-আউট পদ্ধতিতে। 

আগামী ২০ মে টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান জাতীয় টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×