ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সাদমানের চোটে সিলেট টেস্টে জাকির

সাদমানের চোটে সিলেট টেস্টে জাকির
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৬ | ১২:৪৫ | আপডেট: ১৫ মে ২০২৬ | ১২:৫৫

দ্বিতীয় টেস্টের আগে বড় এক পরিবর্তন আনতে হলো বাংলাদেশ দলকে। ফিল্ডিংয়ের সময় বুকে চোট পেয়ে পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্ট থেকে ছিটকে গেছেন ওপেনার সাদমান ইসলাম। তার পরিবর্তে স্কোয়াডে এসেছেন জাকির হাসান।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি সাদমানের ছিটকে যাওয়ার খবরটি নিশ্চিত করেছে। মিরপুর টেস্টে ক্যাচ নিতে গিয়ে বুকে আঘাত পেয়েছিলেন তিনি। দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেন, ‘সাদমানের বুকের হাড়ে বড় চোট লেগেছে এবং তিনি বেশ ব্যথায় ভুগছেন। দুর্ভাগ্যবশত ১৬ মে থেকে সিলেটে শুরু হতে যাওয়া ম্যাচটিতে তাকে পাওয়া যাচ্ছে না।’

সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে একদমই নিষ্প্রভ ছিলেন সাদমান। প্রথম ইনিংসে ১৩ ও দ্বিতীয় ইনিংসে ১০ রান করেন তিনি। তার পরিবর্তে আসা জাকির হাসান জাতীয় দলের হয়ে সবশেষ টেস্ট খেলেছিলেন ২০২৪ সালের নভেম্বরে, ওয়েস্ট ইন্ডিজ সফরে। ১৩ টেস্টের ক্যারিয়ারে ১টি সেঞ্চুরি ও ৪টি ফিফটিসহ ৫৯৩ রান করলেও সবশেষ ১৩ ইনিংসে তার কোনো হাফসেঞ্চুরি নেই।

আন্তর্জাতিক ক্রিকেটে সাম্প্রতিক ফর্ম খুব একটা ভালো না হলেও ঘরোয়া ক্রিকেটে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন ২৮ বছর বয়সী জাকির। চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ঢাকা লেপার্ডসের হয়ে চার ইনিংসে তিনি একটি করে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন।

আরও পড়ুন

×